আগামী সপ্তাহে একটানা চারদিন ব্যাঙ্ক বন্ধ। হাতে জরুরি কাজ থাকলে, তা তড়িঘড়ি মিটিয়ে ফেলার জন্য আগেভাগেই গ্রাহকদের উদ্দেশে ঘোষণা করল আরবিআই।
2
8
যদিও দেশজুড়ে সব ব্যাঙ্কে চারদিন ছুটি থাকবে না। সব শহরেও চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। আগস্টের শেষে সপ্তাহে একাধিক রাজ্যে চারদিন ছুটি থাকতে পারে ব্যাঙ্কে।
3
8
স্থানীয় উৎসব ও উদযাপনকে কেন্দ্র করেই একাধিক রাজ্যে আগামী সপ্তাহে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। যদিও কলকাতায় টানা এতদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না।
4
8
২৪ থেকে ৩০ আগস্টের মধ্যে চারদিন ব্যাঙ্কে ছুটি থাকবে। এর মধ্যে সাপ্তাহিক ছুটির দিনটিও রয়েছে। একনজরে দেখে নিন, কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে -
5
8
আগামী ২৫ আগস্ট, মঙ্গলবার কেরল ও অন্ধ্রপ্রদেশে মিলাদ-উন-নবি/ফার্স্ট ওনাম/মিলাদ-ই-শরিফ উপলক্ষে ব্যাঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছে।
6
8
২৬ আগস্ট, বুধবার ইদ-এ-মিলাদ/বারাওয়াফাত/মিলাদ-উন-নবি/তিরুভোনম উপলক্ষে দিল্লি-এনসিআর, মহারাষ্ট্র, কর্নাটক, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, তেলঙ্গানা, মণিপুর, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, কেরল, বিহার, ছত্তিশগড় ও ঝাড়খণ্ডে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
7
8
২৮ আগস্ট, শুক্রবার রাখি বন্ধন, পাং-লহাবসোল, শ্রী নারায়ণ গুরু জয়ন্তী, আইয়াঙ্কালি জয়ন্তী-সহ বিভিন্ন উপলক্ষে গুজরাট, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, রাজস্থান, কেরল ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
8
8
৩০ আগস্ট, রবিবার। দেশজুড়ে সব ব্যাঙ্কেই সাপ্তাহিক ছুটির দিন। সব ব্যাঙ্ক ওইদিন বন্ধ থাকবে। যদিও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে।