মে মাসের শেষ সপ্তাহে দেশজুড়ে ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ। আগামী সপ্তাহে দেশজুড়ে সব ব্যাঙ্কে একটানা ছুটি থাকবে। আগেভাগেই গ্রাহকদের উদ্দেশে ঘোষণা করা হয়েছে।
2
11
মাসের শুরুতেই আরবিআইয়ের তরফে ছুটি ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ গোটা দেশে।
3
11
ব্যাঙ্কে জরুরি কাজ থাকলে, তড়িঘড়ি সেরে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। তবে আগামী সপ্তাহে দেশের সব শহরে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
4
11
আরবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)-সহ সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের জন্য মে মাসে মোট ১৩টি সরকারি ছুটির তালিকা করেছে।
5
11
এর মধ্যে দ্বিতীয় শনিবার, চতুর্থ শনিবার এবং সমস্ত রবিবারের মতো নিয়মিত সাপ্তাহিক ছুটির দিনগুলিও রয়েছে।
6
11
আগামী সপ্তাহে কবে ব্যাঙ্ক বন্ধ? আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, ২৫ থেকে ৩১ মে-র মধ্যে বিভিন্ন শহরে চারদিন সমস্ত ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকবে।
7
11
মে মাসে আর কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে? ২৭ মে, বুধবার ইদ উপলক্ষে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৩১ মে, রবিবার, সেদিনও ব্যাঙ্ক বন্ধ থাকবে।
8
11
২৬ মে কাজি নজরুল ইসলামের জন্মদিনে আহমেদাবাদ, চণ্ডীগড়, জয়পুর, কোহিমা এবং কলকাতায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।