জুন মাসের চতুর্থ সপ্তাহে দেশজুড়ে ব্যাঙ্কে ছুটির তালিকা প্রকাশ করল আরবিআই। আগামী সপ্তাহে চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কোথাও কোথাও একটানা ছুটি থাকবে ব্যাঙ্কে।
2
11
তবে সব শহরে নয়। আগামী সপ্তাহে অনেক শহরেই টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে না। কোনও কোনও শহরে একাধিক দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানিয়ে আরবিআই। গ্রাহকদের উদ্দেশে আগেভাগেই ঘোষণা করা হয়েছে।
3
11
মাসের শুরুতেই আরবিআইয়ের তরফে ছুটি ঘোষণা করা হয়েছিল। রিজার্ভ ব্যাঙ্কের ক্যালেন্ডার অনুযায়ী, ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত সব শহর মিলিয়ে চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।
4
11
আরবিআই-এর ছুটির তালিকা অনুযায়ী, দেশের সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক আগামী সপ্তাহে চারদিন বন্ধ থাকবে কয়েকটি শহরে। জরুরি কাজ থাকলে, সপ্তাহের বাকি দিনগুলি কাজে লাগাতে পারবেন।
5
11
আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, ২২ জুন থেকে ২৮ জুনের মধ্যে দেশজুড়ে যে শহরে সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে, দেখে নিন তালিকা
6
11
২৫ জুন বিজয়ওয়াড়ায় মহররমের ছুটি রয়েছে। ওইদিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে এই শহরে।
7
11
২৬ জুন আগরতলা, আইজল, বেলাপুর, বেঙ্গালুরু, ভোপাল, চেন্নাই, হায়দরাবাদ, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়াদিল্লি, পাটনা, রায়পুর, রাঁচি এবং শ্রীনগরে মহররম/আশুরা উপলক্ষে ছুটি রয়েছে। ব্যাঙ্কেও ছুটি ঘোষণা করা হয়েছে।
8
11
২৭ জুন, মাসের চতুর্থ শনিবারে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২৮ জুন, রবিবার সাপ্তাহিক ছুটি রয়েছে সমস্ত ব্যাঙ্কে।
9
11
আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, জুন মাসে ১১ দিন বন্ধে ছুটির তালিকা রয়েছে। এর মধ্যে রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার রয়েছে।
10
11
জুন মাসে কবে, কোন শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে? আরবিআই ক্যালেন্ডার অনুযায়ী, বেশ কিছু রাজ্যে মহররম, রাজা সংক্রান্তি, সন্ত গুরু কবির জয়ন্তী এবং মহারানা প্রতাপ জয়ন্তীর মতো বিশেষ উপলক্ষগুলোতে অতিরিক্ত ছুটি পালিত হবে।
11
11
২৯ জুন সিমলা, হরিয়ানা এবং পাঞ্জাবে সন্ত গুরু কবির জয়ন্তী এবং ৩০ জুন আইজলে 'রেমনা নি' উপলক্ষে ছুটি রয়েছে। বন্ধ থাকবে ব্যাঙ্ক।