দুর্গাপুজো ও নবরাত্রির আবহে মেতে উঠেছে আমজনতা। রাজ্যজুড়ে বিভিন্ন সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি শুরু হয়ে গিয়েছে। কিন্তু পুজো উপলক্ষে ব্যাঙ্কে ছুটি কবে থেকে?
2
6
সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো দুর্গাপুজোয় ব্যাঙ্কে একটানা দীর্ঘদিন ছুটি থাকে না। সরকারি, বেসরকারি ও গ্রামীণ ব্যাঙ্কগুলিতে ছুটি ঘোষণা করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। উৎসবের আবহে ব্যাঙ্কে একটানা ছুটি রয়েছে কয়েকটি শহরে।
3
6
দুর্গাপুজো উপলক্ষে ব্যাঙ্কে টানা কতদিন ছুটি থাকবে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ছুটির তালিকা অনুযায়ী, ১৯ থেকে ২৫ অক্টোবরের মধ্যে বাংলায় পাঁচদিন সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। এমনকী দেশের আরও একাধিক শহরেও একটানা ব্যাঙ্ক বন্ধ থাকবে।
4
6
আজ ১৯ অক্টোবর, সোমবার মহাঅষ্টমীতে বাংলায় সমস্ত ব্যাঙ্ক বন্ধ থাকবে। অষ্টমী উপলক্ষে রাজ্যের সরকারি ও বেসরকারি সমস্ত ব্যাঙ্কের শাখা বন্ধ থাকবে।
5
6
আগামিকাল ২০ অক্টোবর, মঙ্গলবার মহানবমী উপলক্ষে পশ্চিমবঙ্গের সব ব্যাঙ্কে পরিষেবা বন্ধ থাকবে। ২১ অক্টোবর, বুধবার বিজয়া দশমী বা দশেরার দিন রাজ্যজুড়ে ব্যাঙ্ক পুরোপুরি বন্ধ থাকবে।
6
6
এরপর বৃহস্পতিবার ও শুক্রবার সমস্ত ব্যাঙ্ক খোলা থাকবে। ২৪ অক্টোবর এ মাসের চতুর্থ শনিবার। সেদিন সব ব্যাঙ্কের সমস্ত শাখা বন্ধ থাকবে। ২৫ অক্টোবর রবিবার সাপ্তাহিক ছুটির দিন সব ব্যাঙ্কেই।