চলতি বছরে জানুয়ারি মাস থেকে একটানা ঊর্ধ্বমুখী গ্যাসের দাম। শুধু জুলাই ও আগস্ট মাসে খানিকটা কমেছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। সেপ্টেম্বর থেকে আবারও তা ঊর্ধ্বমুখী।
3
6
দুর্গাপুজো ও নবরাত্রির আবহেই গ্যাস সিলিন্ডারের দামে বিশেষ ছাড় পাওয়া গেল না। অক্টোবর মাসের শুরুতেই একধাক্কায় বেড়েছে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। যদিও রান্নার গ্যাস সিলিন্ডারের দাম গত জুন মাসের পর থেকে অপরিবর্তিত।
4
6
পয়লা অক্টোবরে কলকাতায় ১৯ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৭০ টাকা। বর্তমানে কলকাতায় ১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৯৬৮ টাকা। ছোট রান্নার গ্যাস সিলিন্ডারের (৫ কেজি) দাম ৩৫৮.৫০ টাকা। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ২৯৫৪ টাকা।
5
6
অন্যদিকে দিল্লিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে ৬২.৫০ টাকা। দিল্লিতে দাম বেড়ে হয়েছে ২৮১০ টাকা। মুম্বইয়ে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৬৩ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২৭৬৪ টাকা। চেন্নাইয়ে ৬৬.৫০ টাকা বেড়ে ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম এখন ২৯৮৩ টাকা।