মুষলধারে বৃষ্টির মধ্যেই কলকাতায় বেনজির বিপর্যয়। সপ্তমীতে পুজো মণ্ডপেই পদপিষ্ট হয়ে ১৯টি তরতাজা প্রাণ শেষ। গোটা পুজোয় কি আবারও জেলায় জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে? জানিয়ে দিল হাওয়া অফিস।
2
6
চলতি বছরে দুর্গাপুজোর আগে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। তবে গোটা রাজ্যে কোনও সতর্কতা জারি ছিল না। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিই রয়েছে গতকাল, রবিবার পর্যন্ত।
3
6
বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে বাংলায় কোনও প্রভাব পড়েনি। পুজোর মধ্যেও কোনও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই। অষ্টমী থেকে কেমন থাকবে বাংলার আবহাওয়া?
4
6
হাওয়া অফিস জানিয়েছে, আজ, সোমবার থেকে আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোথাও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। তাই সতর্কতাও জারি হয়নি।
5
6
দক্ষিণবঙ্গের সব জেলায় চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে। দিনের বেলায় ভ্যাপসা গরম অনুভূত হবে। রাতে মনোরম আবহাওয়া থাকতে পারে কয়েকটি জেলায়।
6
6
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী শনিবার পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওয়া থাকবে সব জেলায়। রবিবারে কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হয়েছিল। আজ থেকে আর বৃষ্টির সম্ভাবনা নেই।