এক মাস আগের পূর্বাভাস। আজকাল ডট ইন জানিয়েছিল, দুর্গাপুজোয় এবার দুর্যোগের আশঙ্কা। ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলায় জেলায়। আর সেই বৃষ্টির মধ্যেই অভিশপ্ত রাতের সাক্ষী থাকল কলকাতা।
2
7
দুর্গাপুজোর সপ্তমীতে ভয়াবহ দুর্ঘটনা উত্তর কলকাতায়। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ১৭ জনের মৃত্যু হয়েছে।
3
7
সপ্তমীর সন্ধ্যায় মুষলধারে বৃষ্টি শুরু হয় কলকাতায়। সেই বৃষ্টির মধ্যেই পুজো মণ্ডপের মধ্যে ভিড় জমতে শুরু করে। পুজো মণ্ডপের এক্সিট গেটের কাছে বিশৃঙ্খলার জেরেই পদপিষ্টের ঘটনা ঘটে।
4
7
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল ও কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামিকাল, রবিবার থেকে একাদশী, বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
অন্যদিকে আজ, শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের দু'একটি জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।