চলতি বছরে গরমের শুরুতেই নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। পরিস্থিতি আরও খারাপের দিকেই যাবে বলেই মনে করছেন আবহবিদরা।
2
8
এমনটা হবে বলে নাকি আগে থেকেই জানিয়েছিলেন বুলগেরিয়ান জ্যোতিষী বাবা ভাঙ্গা। তার কথায় চলতি বছরে পৃথিবীর পরিবেশ হবে উত্তপ্ত।
3
8
বাবা ভাঙ্গার মতে, পৃথিবী এই সময়ে নিজের স্বাভাবিক তাপমাত্রা হারাবে। ফলে বাড়বে গরমের পরিবেশ। যদিও তিনি বহু বছর আগেই মারা গিয়েছেন। তবে তার কথা মেনে চলেন তার অনুগামীরা।
4
8
বছরের শুরু থেকেই যেভাবে যুদ্ধের পরিবেশ তৈরি হয়েছে তাতে ভারসাম্য নষ্ট হয়েছে পৃথিবীর। এমনটাই হবে বলে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন বাবা ভাঙ্গা। সেই কারণেই নাকি বাড়বে তাপমাত্রা
5
8
চলতি বছরে তাপমাত্রা রেকর্ড তৈরি করবে বলে ইতিমধ্যেই সকলকে সতর্ক করেছে হাওয়া অফিস। সেখানে এল নিনোর প্রভাব থাকবে অনেকটা বেশি।
6
8
২০২৬ সাল পৃথিবীর পক্ষে সুখের হবে না বলেই আগে থেকেই নাকি জানিয়েছিলেন এই বুলগেরিয়ান জ্যোতিষী। এবার তার কথাই নাকি ফলতে চলেছে।
7
8
চলতি বছরে বৃষ্টির পরিমান অনেকটা কম থাকবে। ফলে সেখান থেকে ফসল উৎপাদনের দিকে অনেকটা ধাক্কা আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
8
8
যুদ্ধের পরিবেশ থেকে শুরু করে নানা ধরণের বিপর্যয় সবেতেই নাকি এবারে সমস্যায় পড়বে পৃথিবী। তাপমাত্রার বৃদ্ধি তারই আরও একটি দিক বলেই মনে করছেন তার অনুগামীরা।