পশ্চিমবঙ্গে চালু হয়েছে আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পের আওতায় ৭০ বছর বা তাঁর বেশী বয়সী সকলেই স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।
2
10
রাজ্যে তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু ছিল। সেই প্রকল্পে ৫ লক্ষ টাকার সুবিধা মিলত। আয়ুষ্মান ভারতেও ৫ লক্ষ টাকার ক্যাশলেস স্বাস্থ্যবিমার সুবিধা পাওয়া যায়।
3
10
২০১৮ সাল থেকে এখন পর্যন্ত দেশে ৪৪ কোটি আয়ুষ্মান কার্ড বিতরণ করা হয়েছে। ২০২৬ সালের ৩১ মে পর্যন্ত ৩৬,১৯৩টি হাসপাতাল এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। বেসরকারি হাসপাতাল এর মধ্যে ১৬,৫৫৭টি।
4
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বাংলার প্রায় ১.৫ কোটি পরিবার এই স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাবেন। কেন্দ্র এখনও পর্যন্ত ৯৭৬ কোটি বরাদ্দ করেছে।
5
10
এই প্রকল্পের সুবিধা পেতে বেশ কিছু শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে রেশন কার্ডের নির্দিষ্ট শ্রেণী। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তিন ধরণে রেশন কার্ডধারীরা সরাসরি এই প্রকল্পের সুবিধা পাবেন।
6
10
কোনও আবেদনকারীর যদি অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY), SPHH এবং PHH ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে তাঁরা আয়ুষ্মান ভারত পাবেন। তবে সব নথি খতিয়ে দেখা হবে।
7
10
স্বাস্থ্যসাথী কার্ডে পশ্চিমবঙ্গের বাইরে চিকিৎসা মিলত না। কিন্তু আয়ুষ্মান ভারত কার্ড থাকলে দেশের যে কোনও স্থানে চিকিৎসা পাওয়া যাবে।
8
10
সব ধরনের চিকিৎসাও মেলে না এই প্রকল্পে। ওপিডি পরিষেবা, শারীরিক দুর্বলতা, সাধারণ দাঁতের চিকিৎসা, আইভিএফ, কসমেটিক সার্জারির মতো চিকিৎসা এই কার্ডে মেলে না।
9
10
কেন্দ্রীয় এই প্রকল্পে ১,৯২৯ ধরনের চিকিৎসা মিলবে। এর মধ্যে ক্যানসারের কেমোথেরাপি, বাইপাস সার্জারি, কিডনি ডায়ালিসিস, অর্থোপেডিক, গ্যাস্ট্রোএন্ট্রোলজির জটিল ও ব্যয়বহুল চিকিৎসার সুবিধা পাওয়া যাবে আয়ুষ্মান কার্ডে।
10
10
আয়ুষ্মান কার্ড আছে কিনা তা জানতে সরকারি পোর্টাল বা নিকটবর্তী কেন্দ্রে যোগাযোগ করা যেতে পারে। এছাড়া মোবাইল নম্বর ও আধার নম্বরের সাহায্যেও অনেক ক্ষেত্রে যোগ্যতা যাচাই করা সম্ভব।