ক্ষমতায় এসেই রাজ্যে বিজেপি সরকার জানিয়ে দিয়েছিল, শীঘ্রই আয়ুষ্মান ভারত চালু হবে বাংলায়। কার্ড দেওয়াও শুরু হবে কিছুদিনের মধ্যে।
2
10
রবিরার এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন, বাংলার কত সংখ্যক পরিবার এই প্রকল্পের সুবিধা পেতে চলেছে।
3
10
আয়ুষ্মান ভারতের অধীনে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস পরিষেবা পাওয়া যাবে। এই প্রকল্প প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে।
4
10
ক্ষমতায় এসেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, রাজ্যে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’ চালু করা হল। এই প্রকল্পের আওতায় প্রত্যেক যোগ্য পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুবিধা পাবে।
5
10
এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রধানমন্ত্রীও বলেছিলেন, ‘পশ্চিমবঙ্গের আমার ভাই-বোনদের কল্যাণই সর্বোচ্চ অগ্রাধিকার। আমি অত্যন্ত আনন্দিত যে রাজ্যের মানুষ বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য পরিষেবা প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন। এই প্রকল্পে সাশ্রয়ী মূল্যে উন্নতমানের চিকিৎসা পাওয়া যাবে।’
6
10
৮ জুন কেন্দ্রীয় সরকারের সঙ্গে একটি মউ স্বাক্ষর হবে রাজ্যের। তারপরেই যাবতীয় কাজকর্ম শুরু হবে। অর্থাৎ, সোমবার আয়ুষ্মান ভারত নিয়ে চুক্তি হবে।
7
10
তবে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা করলেন। তিনি জানিয়ে দিলেন, বাংলার মোট পরিবার এই প্রকল্পের আওতায় আসছেন।
8
10
মুখ্যমন্ত্রী জানান, বাংলার মোট ১ কোটি ৪৬ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের সুবিধা পাবে। তবে ফর্ম ভরার যোগ্য কিনা যাচাই করা হবে।
9
10
কারা পাবেন আর কাদের নাম বাদ পড়ার সম্ভাবনা রয়েছে? জানা গিয়েছে, দরিদ্র পরিবার, তফসিলি জাতি ও উপজাতি এবং ৭০ বছরের বেশি বয়সি সমস্ত প্রবীণ নাগরিক সুবিধা পাবেন।
10
10
আপনি এই প্রকল্পের যোগ্য কিনা তা ফর্ম ফিল আপের সময়েই বিবেচনা করা হবে। ইতিমধ্যেই, অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপের ক্ষেত্রেও একই ছবি দেখা গিয়েছে।