বাংলায় 'আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা' বা 'আয়ুষ্মান ভারত যোজনা' কার্যকর হয়েছে। এই যোজনার সুবিধা পাওয়ার জন্য উপভোক্তার ই-কেওয়াইসি থাকা জরুরি।
2
8
বাড়ি বসেই 'আয়ুষ্মান ভারত' যোজনার ই-কেওয়াইসি অত্যন্ত সহজে করা যায়।
3
8
কীভাবে করবেন ই-কেওয়াইসি? তা এই প্রতিবেদনে জানতে পারবেন।
4
8
প্রথমে আয়ুষ্মান ভারতের অফিশিয়াল পোর্টাল https://beneficiary.nha.gov.in/ -এ যেতে হবে। সেখানে নিজের মোবাইল নম্বর ও স্ক্রিনে দেখান ক্যাপচা কোড দিয়ে লগ ইন করলেই স্ট্যাটাস দেখা যাবে। সেই স্ট্যাটাস অনুসারে পরবর্তী পদক্ষেপ করতে হবে।
5
8
উপভোক্তার নামের পাশে ভেরিফায়েড লেখা থাকলে অথবা সবুজ টিক থাকলে আর কিছু করার প্রয়োজন নেই। এর মানে, সংশ্লিষ্ট উপভোক্তার ই-কেওয়াইসি সম্পন্ন হয়েছে। স্টেট ভেরিফিকেশন সম্পন্ন হয়ে গেলে সহজেই আয়ুষ্মান কার্ড ডাউনলোড করতে পারবেন।
6
8
উপভোক্তার নামের পাশে আইডেন্টিফায়েড লেখা অথবা গেরুয়া টিক থাকলে তাঁকে ‘Do e-KYC to create Ayushman Card’ লেখায় ক্লিক করতে হবে। এরপর উপভোক্তার আধার লিঙ্কড ওটিপি, আঙুলের ছাপ বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে পরিচয় যাচাই করলেই ই-কেওয়াইসি সম্পন্ন হয়ে কার্ড তৈরির প্রক্রিয়া এগোবে।
7
8
উপভোক্তার নামের পাশে যদি আন-আইডেন্টিফায়েড লেখা বা লাল টিক দেখায় তাহলে বুঝতে হবে তাঁর তথ্যে কোনও অমিল রয়েছে। অনেক সময় উপভোক্তার আধার কার্ড ও রেশন কার্ডে নামের বানান সহ অন্যান্য তথ্যে অসঙ্গতি থাকলে এমনটা দেখায়।
8
8
এই অবস্থায় সংশ্লিষ্ট উপভোক্তা অনলাইনে তথ্য সংশোধন করতে পারেন বা স্থানীয় আশাকর্মী/ সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নিতে পারেন। তথ্য সংশোধন হয়ে গেলেই বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে ই-কেওয়াইসি করা যাবে।