চলছে বিয়েবাড়ির মরশুম। সেখানে গিয়ে বেশি খেয়ে ফেলা খুব সাধারণ ঘটনা। নানা রকম ভাজাভুজি, সুস্বাদু খাবার, মিষ্টি সবকিছুই একসঙ্গে সামনে থাকলে লোভ সামলানো কঠিন হয়ে যায়। কিন্তু একসঙ্গে বেশি খেয়ে ফেললে অনেক সময় পেটের নানা সমস্যা দেখা দিতে পারে।
2
12
অতিরিক্ত খাবার খেলে অ্যাসিডিটি, ফাঁপা ভাব, হজমের সমস্যা বা বমি বমি ভাব দেখা দিতে পারে। তাই বিয়েবাড়ির আনন্দ নষ্ট হওয়ার আগে কিছু সাধারণ নিয়ম মেনে চলা জরুরি।
3
12
বিয়েবাড়ি বা অনুষ্ঠানে পেটের সমস্যা হওয়ার কয়েকটি প্রধান কারণ হল:
উৎসবের পরিবেশে অনেকেই প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলেন, নানা ধরনের খাবার একসঙ্গে খাওয়ার প্রবণতা থাকে, অনুষ্ঠানের খাবারে সাধারণত বেশি তেল, মশলা, চিনি ও নুন থাকে, অতিরিক্ত খাবার খেলে পেটের উপর চাপ পড়ে।
এর ফলে বমি বমি ভাব, গ্যাস, পেট ফাঁপা, ক্র্যাম্প বা হজমের সমস্যা দেখা দিতে পারে। অনেক সময় অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যাও হতে পারে।
4
12
তাই পেট ও শরীর সুস্থ রাখতে সীমিত পরিমাণে খাবার খান। একসঙ্গে অনেক খাবার না খেয়ে অল্প অল্প করে খান। শরীর যখন বলবে পেট ভরে গেছে, তখনই খাওয়া বন্ধ করুন।
5
12
খাওয়ার পর একটু হাঁটুন। আসলে, খাওয়ার পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে খাবার হজমে সাহায্য করে। এতে পেট ভার-ভার লাগার সম্ভাবনা অনেকটাই কমে।
6
12
পেটের তিন ভাগের নিয়ম মেনে চলুন। বুঝিয়ে বলা যাক। পেটকে যদি তিন ভাগে ভাগ করা হয়, তাহলে এক ভাগ পূরণ করুন তরল খাবারে (জল, স্যুপ), এক ভাগ খাবার খান, এক ভাগ খালি রাখুন। এতে হজম ভালো হয়।
7
12
ঝাল ও ভারী খাবার কম খান। অতিরিক্ত ঝাল বা তেলযুক্ত খাবার পেটের সমস্যা বাড়াতে পারে। তাই সম্ভব হলে এ ধরনের খাবারের পদ কম খান।
8
12
মিষ্টি ও টক খাবার একসঙ্গে খাবেন না। কারণ মিষ্টি ও টক খাবার একসঙ্গে খেলে অনেক সময় হজমের সমস্যা হয়।
9
12
নিজের শরীরের কথা শুনুন। কোন খাবার খেলে আপনার শরীরে সমস্যা হয়, সেগুলো এড়িয়ে চলুন।
10
12
বেশি করে জল পান করুন। দিনে অন্তত ৮ গ্লাস জল পান করুন। এতে হজম ভাল হয়।
11
12
নিয়মিত শরীরচর্চা এবং ধীরে ধীরে খাবার খাওয়ার অভ্যাস হজমশক্তি ভাল রাখে। খাবার ভাল করে চিবিয়ে খেলে খাবার ছোট টুকরো হয়ে যায়, ফলে হজম সহজ হয়।
12
12
এই সহজ অভ্যাসগুলো মেনে চললে বিয়েবাড়ির আনন্দও উপভোগ করা যাবে, আবার পেটের সমস্যাও এড়ানো সম্ভব হবে। তাহলে আর দেরি কেন? এই কয়েকটি ব্যাপার মাথায় রেখেই বিয়েবাড়ির প্লেটে ঝাঁপিয়ে পড়ুন!