ওজন হ্রাস থেকে কোনও অঙ্গে ব্যথা কোনও রোগের লক্ষণ কিনা এসব মানুষ হামেশাই এআইকে জিজ্ঞেস করে। বাদ যায় না, ছবি বানানো, কোনও কাজের সাহায্য, ইত্যাদিও। কিন্তু তাই বলে ক্যানসারের ওষুধ! সম্প্রতি তেমনটাই ঘটল। ছবি- সংগৃহীত
2
6
এক অস্ট্রেলিয়ান যুবক যিনি পেশায় উদ্যোগপতি তিনি চ্যাটজিপিটি এবং জিওনমিক সিকোয়েনসিংয়ের উপর ভিত্তি করে ক্যানসারের প্রতিষেধক বানিয়ে ফেললেন। তাও তাঁর পোষা কুকুরের আঁচড় থেকে। ছবি- সংগৃহীত
3
6
জানা গিয়েছে অস্ট্রেলিয়ার এই যুবক একটি কুকুরকে উদ্ধার করেছিল। সেই কুকুরের গায়ে ক্যানসারের কোষ দেখা গিয়েছিল। চিকিৎসা করানোর পরও সারানো যাচ্ছিল না। ছবি- সংগৃহীত
4
6
তখন এই যুবক, পল কনিংহাম তাঁর কুকুরের ডিএনএ নিয়ে আসেন এবং ৩০০০ ডলারের বিনিময়ে সেটার সিকোয়েনসিং করান। এরপর সেটিকে তিনি চ্যাটজিপিটিতে আপলোড করেন। একই সঙ্গে আলফাফোল্ডে। ছবি- সংগৃহীত
5
6
সেখান থেকেই তিনি ডিজাইন এবং তৈরি করেন একটি বিস্পোক এমআরএনএ ভ্যাকসিন। যদিও গবেষকদের সাহায্যেই তিনি এটি তৈরি করেন, এবং তাও বিশেষ ভাবে তাঁর কুকুরের যে ক্যানসার হয়েছে তার জন্যই। এই ভ্যাকসিন দেওয়ার পর টিউমার ৫০ শতাংশ ছোট হয়ে গিয়েছে। ছবি- সংগৃহীত
6
6
বর্তমানে কুকুরটি ভাল আছে। সুস্থ আছে। UNSW RNA ইনস্টিটিউটের ডিরেক্টর এই ঘটনার পর জানিয়েছেন কাস্টোমাইজড ওষুধ খুবই এফেকটিভ এবং দ্রুত বানানো যায় এই এমআরএনএ টেকনোলজি দিয়ে।ছবি- সংগৃহীত