এক প্লেট মাছের দাম ১০,০০০ টাকা! সলমনের বোনের রেস্তোরাঁয় আকাশছোঁয়া দাম, সবচেয়ে বেশি মুল্য কোন খাবারের?
নিজস্ব সংবাদদাতা
২০ আগস্ট ২০২৬ ১৭ : ৪৮
শেয়ার করুন
1
8
বলিউড সুপারস্টার সলমন খানের বোন অর্পিতা ও তাঁর স্বামী আয়ুষ শর্মার মালিকানাধীন বিলাসবহুল রেস্তোরাঁ মার্কি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
2
8
মুম্বইয়ের বান্দ্রায় অবস্থিত এই অভিজাত রেস্তোরাঁটি তার আকাশচুম্বী মেনু কার্ডের জন্য রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। সাধারণ মানুষের নাগালের বাইরে থাকা এই রেস্তোরাঁয় খাবারের দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য।
3
8
জানা গিয়েছে, এই রেস্তোরাঁর সবচেয়ে জনপ্রিয় মাছের পদটির এক প্লেটের মূল্য ধার্য করা হয়েছে ১০,০০০ টাকা।
4
8
শুধু খাবারই নয়, পানীয়ের তালিকার দিকে তাকালে সাধারণ মধ্যবিত্তের মাথা ঘুরে যাবে রেস্তোরাঁটিতে যে সবচেয়ে দামী শ্যাম্পেন পরিবেশন করা হয়, তার বোতল প্রতি দাম রাখা হয়েছে ১,৮৮,৫৫০ টাকা।
5
8
অর্পিতা খান এবং আয়ুষ শর্মার ঘনিষ্ঠ মহলে এই রেস্তোরাঁটি বেশ পরিচিত হলেও, সমাজমাধ্যমে এর মেনু কার্ড ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয়েছে তুমুল চর্চা।
6
8
শুধু তাই-ই নয়, অর্পিতার এই রেস্তোরাঁয় এক প্লেট পাস্তার দাম ৮,৫০০ টাকা। যা শুনে রীতিমতো অবাক নেটিজেনরা।
7
8
অর্পিতা-আয়ুষের রেস্তোরাঁয় এশিয়ান ও ইন্ডিয়ান ফুডের সমাহার। তবে সোশ্যাল মিডিয়ায় এই রেস্তোরাঁর খাবারের দাম নিয়ে চর্চা চলছে।
8
8
সব মিলিয়ে অর্পিতার এই রেস্তোরাঁটি তার আকাশছোঁয়া মূল্যের কারণে নেটপাড়ার আলোচনার হট টপিক।