প্রতারণার শিকার হয়েও সম্পর্ক টিকিয়ে রাখতে চান! অতীত ভুলে এগোতে মেনে চলুন এই ৫ নিয়ম
নিজস্ব সংবাদদাতা
১৭ মে ২০২৬ ১৪ : ১৭
শেয়ার করুন
1
8
সঙ্গী ক্রমাগত আপনাকে ঠকাচ্ছে? প্রতারণার শিকার হচ্ছেন যে সেই প্রমাণ পাচ্ছেন, তারপরও সম্পর্ক থেকে বেরোতে পারছেন না? চাইছেন সবটা ভুলে সম্পর্ক টিকিয়ে রাখতে, আরও একটা সুযোগ দিতে, এদিকে মাথা থেকে বিষয়টা বেরও করতে পারছেন না? তাহলে এই ৫ উপায় মেনে চলুন। উপকার পাবেন। ছবি- সংগৃহীত
2
8
আপনার সঙ্গী যদি নিজের ভুল বুঝে, সম্পর্ক টিকিয়ে রাখতে চান, এবং আপনিও তাঁকে সেই সুযোগ দিতে চান তাহলে সবার আগে তাঁকে তাঁর প্রেমিক/প্রেমিকার সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করতে হবে। খুব ভাল হয়, যদি তাঁকে তিনি লিখে জানিয়ে দেন যে এই সম্পর্ক তিনি আর কন্টিনিউ করবেন না। ছবি- সংগৃহীত
3
8
এবার যদি তাঁর সেই প্রেমিক/প্রেমিকা এমন কেউ হন যাঁর সঙ্গে ভবিষ্যতেও দেখা হতে পারে নিয়মিত? তাহলে এটা আপনার সঙ্গীকে অত্যন্ত সচেতন ভাবে তাঁকে এড়িয়ে চলতে হবে। যতটা দরকার ততটুকুই কথা বলতে হবে। ছবি- সংগৃহীত
4
8
যে বিশ্বাস আপনার সঙ্গী ভেঙেছেন, তাঁকে সেই বিশ্বাস ফেরানোর জন্য সম্পূর্ণ স্বচ্ছ থাকতে হবে। তাঁর জীবন কী ঘটছে, না ঘটছে সবটাই আপনাকে জানানো উচিত। ছবি- সংগৃহীত
5
8
ধৈর্য ধরুন। সময় ধীরে ধীরে ক্ষত ভুলিয়ে দেয়। অন্যদিকে একই সঙ্গে বুঝতে পারবেন আপনার সঙ্গী আদৌ বদলাচ্ছেন, কী বদলাচ্ছেন না। ছবি- সংগৃহীত
6
8
প্রয়োজনে কোনও প্রোফেশনাল রিলেশনশিপ কাউন্সিলরের সঙ্গে কথা বলুন। পরামর্শ নিন। তিনি যেমন চলতে বলবেন সেটা মেনে চলুন। ছবি- সংগৃহীত
7
8
দু'জন দু'জনকে স্পেস দিন। কিন্তু একই সঙ্গে এটা নিশ্চিত করুন যে আপনার সঙ্গী যে ভুল করেছেন তার জন্য তিনি অনুতপ্ত এবং ভুল শুধরাতে সচেষ্ট। এবং একে অন্যকে চান, ভালবাসেন সেটা বারংবার কাজের মাধ্যমে বোঝানো প্রয়োজন। ছবি- সংগৃহীত
8
8
নিজেদের মধ্যে বোঝাপড়া সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই প্রতারিত হওয়ার পরও যদি সেই সম্পর্ক টেকাতে চান এই বিষয়গুলো নিয়ে সঙ্গীর সঙ্গে খোলাখুলি আলোচনা করুন। সময় দিন। দেখুন সঙ্গী বদলান না আবারও এক ভুল করেন। ছবি- সংগৃহীত