বলিউডের জনপ্রিয় অভিনেতা অপারশক্তি খুরানার অভিনয়ের পাশাপাশি তাঁর রসবোধও দর্শকদের বরাবরই মুগ্ধ করে। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা এমন এক কথা শোনালেন, যা শুনে রীতিমতো অবাক তাঁর অনুরাগীরা।
2
8
অপারশক্তি জানিয়েছেন, আগামী ১০ বছর পর তিনি অভিনয় ছেড়ে সেলাইয়ের কাজ করতে আগ্রহী!
3
8
তিনি জানান, দীর্ঘ সময় ক্যামেরার সামনে কাটিয়ে এবার একটু অন্যরকম জীবন উপভোগ করতে চান তিনি। নিজের এই ইচ্ছার কথা জানাতে গিয়ে হাসতে হাসতে অপারশক্তি বলেন, "দশ বছর পর আমি হয়তো পেশা বদলে ফেলব। তখন আমার একমাত্র কাজ হবে কাপড় কাটা। কে জানে, হয়তো আমি ভাল দর্জি হতে পারব!"
4
8
আয়ুষ্মান খুরানার ছোটভাই হওয়ার সুবাদে বলিউডে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন অপারশক্তি। ‘দঙ্গল’ থেকে শুরু করে ‘স্ত্রী’— একের পর এক ছবিতে তাঁর সাবলীল অভিনয় দর্শকদের মন জয় করেছে। কেরিয়ারের এই উজ্জ্বল সময়ে দাঁড়িয়ে কেন এমন অদ্ভুত চিন্তা?
5
8
অভিনেতা এক সাক্ষাৎকারে বলেছেন “এমন একটা সময় ছিল যখন আমি ভাবতাম কোন উপায়ে মুম্বইয়ে যাওয়া পারে? সেই সময়ে আমি মুম্বইতে স্টাইলিস্ট হিসেবে কাজ করতাম।"
6
8
তাঁর কথায়, "বিখ্যাত একটি টিভি চ্যানেলে বলিউড শো-এর সঞ্চালকদের পোশাকের স্টাইলিং করতাম আমি। তবে আমি ধীরে ধীরে এখন যা করছি তা থেকে বিদায় নেব।"
7
8
তিনি আরও বলেন, "১০-১২ বছর পর আমার দর্জির কাজ বা সেলাই শেখার খুব ইচ্ছে আছে। কাপড় কীভাবে কাটতে হয় আর কীভাবে সেলাই করতে হয়, সেটা শিখতে চাই।”
8
8
অভিনেতার এই মন্তব্য এখন ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে। নেটিজেনদের অনেকেই অপারশক্তির এই ইচ্ছে নিয়ে মন্তব্য করেছেন। অনেকের মতে অপারশক্তি অভিনয় ছাড়লে বলিউড একজন দক্ষ অভিনেতাকে হারাবে।