বাঙালির প্রিয় এই খাবারই রোজ দুপুরে খান অনুষ্কা, বৃষ্টির দিনে বানিয়ে নিন সুস্বাদু স্বাস্থ্যকর এই রেসিপি
নিজস্ব সংবাদদাতা
১ মে ২০২৬ ১১ : ৫০
শেয়ার করুন
1
10
সুস্থ থাকতে অনুষ্কা একই খাবার রাখেন ডায়েটে৷ রোজ দুপুরে তিনি খান সবজি দিয়ে খিচুড়ি আর বেগুনভাজা৷ কীভাবে খিচুড়ি বানিয়ে খেতে পছন্দ করেন অনুষ্কা, রইল রেসিপি৷
2
10
প্রয়োজনীয় উপকরণ:
* চাল ও ডাল: গোবিন্দভোগ চাল (৩০০ গ্রাম), মুগ ডাল (৩০০ গ্রাম),
* সবজি: আলু, ফুলকপি, গাজর, বিনস, বরবটি, কুমড়ো, এবং কড়াইশুঁটি এই সব সবজি ছোট করে কাটা।
* মশলা ও অন্যান্য: আদা, টমেটো (৩টি মাঝারি), কাঁচা লঙ্কা, তেজপাতা (৩টি), গোটা জিরে (১ চা চামচ), হলুদ, নুন, সর্ষের তেল।
* ফোড়নের জন্য: ঘি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো (১ চা চামচ)।
3
10
প্রথমে একটি বড় পাত্রে চাল এবং ডাল একসঙ্গে নিয়ে ভালো করে ধুয়ে নিন। এরপর তাতে পর্যাপ্ত জল দিয়ে গ্যাসে সিদ্ধ করতে বসান। এই সময় নুন বা হলুদ দেবেন না। কারণ চাল-ডাল ফোটার সময় যে ফেনা বা ময়লাগুলো ওপরে ভেসে উঠবে, সেগুলো ফেলে দিতে হবে। ফেনা ফেলে দেওয়ার পর পরিমাণমতো নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে আঁচ একদম কমিয়ে চাল-ডাল সেদ্ধ হতে দিন।
4
10
একটি মিক্সার গ্রাইন্ডারে তিনটে মাঝারি সাইজের টমেটো, সামান্য আদা এবং কয়েকটি কাঁচা লঙ্কা সামান্য জল দিয়ে ভালোভাবে বেটে একটি মসৃণ পেস্ট তৈরি করে নিন।
5
10
গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তাই সবজিগুলো একটু ছোট করে কাটবেন। কড়াইতে সামান্য সর্ষের তেল গরম করে প্রথমে আলু ও ফুলকপি দিয়ে দিন। সামান্য নুন ও হলুদ দিয়ে ৪০% রান্না হওয়া পর্যন্ত ভাজুন।
6
10
এরপর একে একে কুমড়ো, গাজর, বিনস এবং বরবটি দিয়ে হালকা ভেজে নিন। সবজিগুলো ভাজা হয়ে গেলে সেগুলো সরাসরি সিদ্ধ হতে থাকা চাল-ডালের মধ্যে দিয়ে দিন।
7
10
ওই একই কড়াইতে সামান্য সর্ষের তেল নিয়ে তাতে গোটা জিরে এবং তেজপাতা ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে টমেটো ও আদার পেস্টটি কড়াইতে ঢেলে দিন। মাঝারি আঁচে ততক্ষণ কষান, যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হচ্ছে এবং টমেটোর কাঁচা গন্ধ চলে যাচ্ছে।
8
10
কষানো মশলাটি এবার চাল, ডাল ও সবজির মিশ্রণে ঢেলে ভালভাবে মিশিয়ে দিন। চাল-ডাল প্রায় সিদ্ধ হয়ে এলে উপর থেকে পরিমাণমতো কড়াইশুঁটি ছড়িয়ে দিন এবং স্বাদমতো নুন দিন৷
9
10
খিচুড়ির আসল জাদু তরকায়৷ একটি তরকা প্যানে বেশ কিছুটা ঘি গরম করুন। ঘি গলে গেলে তাতে কয়েকটি শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা দিন। লঙ্কা থেকে সুন্দর গন্ধ বেরোলেই গ্যাস বন্ধ করে দিন।
10
10
এরপর তাতে ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে সঙ্গে সঙ্গে এই সুগন্ধি তরকাটি খিচুড়ির উপর ঢেলে দিন। গরম গরম নিরামিষ খিচুড়ি একেবারে তৈরি!