'অন্নপূর্ণা যোজনা'র আবেদনকারীদের তথ্য ভেরিফিকেশনের কাজ চলছে জোরকদমে। ইতিমধ্যেই বহু আবেদনকারীকে ফোন করেও তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।
2
10
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ইতিমধ্যেই ৫০ লক্ষের বেশি আবেদনকারী 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা পেয়েছেন। প্রথম দিনেই ২৮ লক্ষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছে।
3
10
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, 'অন্নপূর্ণা যোজনা'র আবেদন জমা দেওয়ার পর তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু হচ্ছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে আরও সাত থেকে আট দিন সময় লাগতে পারে।
4
10
রাজ্যের নতুন সরকার জানিয়েছে, তিন মাস ধরে 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম পূরণের প্রক্রিয়া চলবে। যাঁদের ফর্ম পূরণে অসুবিধা হবে, তাঁদের বাড়িতে সরকারি কর্মীরাই পৌঁছে যাবেন সাহায্য করতে।
5
10
রাজ্যের যোগ্য মহিলারা কেউ এই প্রকল্প থেকে বঞ্চিত হবেন না। অফলাইনের পাশাপাশি অনলাইনেও শুরু হয়েছে ফর্ম পূরণের প্রক্রিয়া।
6
10
রাজ্যের মুখ্যসচিব মনোজ আগারওয়াল জানিয়েছেন, 'অন্নপূর্ণা যোজনা'র আবেদনকারীদের সমস্ত তথ্য ভেরিফিকেশনে জোর দেওয়া হচ্ছে। পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখা হচ্ছে সমস্ত তথ্য।
7
10
অনেককেই ভেরিফিকেশনের জন্য সরাসরি ফোন করা হয়েছে। মূলত পুরসভা থেকে ফোন করে তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে।
8
10
সরাসরি ফোন করে কী কী তথ্য যাচাই করা হচ্ছে? আবেদনকারী আগে 'লক্ষ্মীর ভাণ্ডার' পেতেন কিনা, কোন পেশার সঙ্গে যুক্ত, মাসিক বেতন কত, এই ধরনের তথ্য যাচাই করা হচ্ছে।
9
10
পাশাপাশি পরিবারের প্রধান কোন পেশায় যুক্ত, বাড়িতে গাড়ি আছে কিনা, বাড়িতে কয়টি ঘর, সেই তথ্যও পুনরায় যাচাই করা হচ্ছে।
10
10
'লক্ষ্মীর ভাণ্ডার'-এর মতো যাতে 'অন্নপূর্ণা যোজনা'য় দুর্নীতি না হয়, তা আটকাতেই বারবার তথ্য যাচাই করা হচ্ছে। সময়সাপেক্ষ হলেও, তথ্য যাচাইয়ে কোনও ত্রুটি রাখছে না সরকার।