রাজ্যের মহিলাদের আর্থিক সহায়তা দিতে চালু হওয়া অন্নপূর্ণা যোজনা প্রকল্পে এবার কড়া যাচাই শুরু হতে চলেছে। নতুন নিয়ম মেনে যোগ্য উপভোক্তাদেরই অনুদান দেওয়ার প্রস্তুতি নিয়েছে প্রশাসন।
2
11
প্রকল্পের আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ করে আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য সরকার। তবে নতুন নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট যোগ্যতার শর্ত পূরণ করলেই মিলবে এই সুবিধা।
3
11
অন্নপূর্ণা যোজনায় সরকারি অনুদান যাতে শুধুমাত্র সঠিক উপভোক্তাদের হাতেই পৌঁছায় সে কারণে এবার কড়া অডিট শুরু করেছে রাজ্য প্রশাসন।
4
11
নবান্ন সূত্রে খবর, নতুন ও পুরনো দুই ধরনের আবেদনই এবার বিস্তারিতভাবে যাচাই করা হবে। ফলে অনেকের আবেদন ‘আন্ডার এনকোয়ারি’ তালিকায় চলে গিয়েছে।
5
11
যাঁদের নাম ‘আন্ডার এনকোয়ারি’ দেখাচ্ছে, তাঁরা এখন কী করবেন? এই সমস্যা থেকে বেরোনোর উপায় রইল এই প্রতিবেদনে।
6
11
প্রকল্পের একদম প্রথম পর্যায়ে বিপুল সংখ্যক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি মারফত ৩০০০ টাকা পাঠানো হয়েছিল। জানা যাচ্ছে, পরে একাধিক অ্যাকাউন্টে অসঙ্গতি ধরা পড়েছে।
7
11
এবার, প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে এই বিশেষ পরীক্ষা শুরু করেছে প্রশাসন। যাঁদের নাম আন্ডার এনকোয়ারি রয়েছে তাঁদের আবেদন খতিয়ে দেখা হচ্ছে বিশেষভাবে।
8
11
এই অডিটে দুই ধরনের আবেদনকারীদের খতিয়ে দেখা হচ্ছে। যাঁদের আবেদন এখনও অনুমোদন পায়নি এবং যাঁরা ইতিমধ্যেই ৩০০০ টাকা পাচ্ছেন।
9
11
তবে বর্তমানে যাঁদের আবেদন ‘আন্ডার এনকোয়ারি’ দেখাচ্ছে, তাঁদের দ্রুত নিকটবর্তী বিডিও অফিস, গ্রাম পঞ্চায়েত অথবা পুরসভায় যোগাযোগ করুন। কী করতে হবে সেখানে গিয়ে?
10
11
সেখানে গিয়ে তাঁদের অন্নপূর্ণার আবেদনপত্রের বর্তমান স্ট্যাটাস যাচাই করতে হবে। প্রয়োজনে সংশোধিত নথিও জমা দিতে হবে। নচেৎ, বিপদ বাড়তে পারে।
11
11
প্রশাসনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র জমা না দিলে আবেদন স্থায়ীভাবে বাতিল হতে পারে। সেক্ষেত্রে ভবিষ্যতে ৩০০০ টাকা পাওয়া কঠিন হয়ে যাবে।