বাংলার মহিলাদের পোয়া বারো। রাজ্যে ক্ষমতার পালাবদলের পরেই মহিলাদের জন্যেই একের পর এক বড় পদক্ষেপ শুভেন্দু অধিকারীর সরকার।
2
9
জুন থেকেই 'অন্নপূর্ণা যোজনা'র টাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আগামী জুলাইয়ের শুরুতে এক কোটির বেশি মহিলা ৩০০০ টাকা পাবেন।
3
9
রাজ্যের পূর্ণাঙ্গ বাজেটেও মহিলাদের জন্য বড়সড় ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। মাসিক ৩০০০ টাকা থেকে সরকারি চাকরি, সবেতেই মহিলাদের জন্য বিরাট পদক্ষেপ করা হয়েছে।
4
9
রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী, 'অন্নপূর্ণা যোজনা'র অধীনে মাসে মাসে ৩০০০ টাকা পাবেন যোগ্য মহিলারা। এর জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
5
9
পাশাপাশি এক লক্ষ সররকারি শূন্যপদে নিয়োগ করা হবে। সেই সরকারি চাকরিতে মহিলাদের জন্য ৩৩% আসন সুরক্ষিত।
6
9
রাজ্যের সমস্ত সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুযোগ রয়েছে। যার জন্য পিঙ্ক কার্ড দেওয়া হবে। এদিন পিঙ্ক কার্ড চালু নিয়েও বড় ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।
7
9
উচ্চশিক্ষায় অবিবাহিত ছাত্রীদের রাজ্য সরকারের তরফে এককালীন ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে।
8
9
পাশাপাশি গর্ভবতী মায়েদের ২১ হাজার টাকা আর্থিক সহায়তা এবং তাঁদের ৬টি পুষ্টি কিট দেওয়া হবে সরকারের তরফে।
9
9
অঙ্গনওয়াড়ি কর্মীদের মাসিক ৫০০০ টাকা বেতন বাড়ানো হবে। পাশাপাশি আশাকর্মীদের মাসিক ৫০০০ টাকা বেতন বাড়ানোর ঘোষণা করা হয়েছে।