অন্নপূর্ণা যোজনার আওতায় ১.১ কোটি মহিলার অ্যাকাউন্টে ১ জুলাই দ্বিতীয় কিস্তির ৩০০০ টাকা পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
2
12
আবেদন বাতিল হয়েছে ২৮ লক্ষ। এরপরেই নানা জায়গায় বিক্ষোভ দেখিয়েছেন মহিলারা। তাঁদের দাবি, সব ঠিক থাকা সত্ত্বেও তাঁরা টাকা পাননি।
3
12
এরপরেই রাজ্যের তরফে এই সকল আবেদন খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। ফিল্ড ভেরিফিকেশনের পরেও অনেকের টাকা ঢোকেনি এখনও।
4
12
শনিবার, ১ আগস্ট তৃতীয় কিস্তির টাকা দেওয়া হবে। যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের মনে ফের আশঙ্কা তৈরি হয়েছে যে, এবারও টাকা ঢুকবে তো?
5
12
তাঁদের চিন্তা নিরসনে এগিয়ে এলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, অনেকের কাছ থেকে যে সমস্যার কথা শুনছি তা হল, অন্নপূর্ণার টাকা পাওয়ার কথা, কিন্তু পাচ্ছেন না।
6
12
ভেরিফিকেশনের পরেও কেন নাম দেখা যাচ্ছে না পোর্টালে? মন্ত্রী জানান, অনেকেই এই সিস্টেমের মধ্যে ঢুকে আগের সরকারের তোষামোদ করে চলেছে এখনও।
7
12
তাঁর অভিযোগ, যাঁরা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার যোগ্য তাদের নামগুলি তুলছে না। পোর্টালে আপলোড করা হচ্ছে না। সেই কারণেই বাদ পড়ছে মহিলারা।
8
12
এই পরিস্থিতি চলতে থাকলে কী করণীয়? অগ্নিমিত্রার পরামর্শ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিয়েছেন, যদি যোগ্য হওয়া সত্ত্বেও মনে হয় যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে নাম নথিভুক্ত হয়নি, তাহলে লিখিতভাবে জানান। অবশ্যই এই প্রকল্পের সুবিধা মিলবে।
9
12
অন্নপূর্ণা ভাণ্ডার সংক্রান্ত সমস্যা বা আবেদনের বিষয়ে সরাসরি সমাজকল্যাণ দপ্তরের হেল্পলাইন ১৮০০-৩৪৫-৫৫০৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।
10
12
এছাড়া, মুখ্যমন্ত্রীর গ্রিভেন্স সেল-এর মাধ্যমে অভিযোগ জানানো যেতে পারে। ১৯৭১ অথবা ১৮০০-৩৪৫৬-৮৫১ নম্বরে ফোন করতে পারেন।
11
12
সম্প্রতি মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ৩০ আগস্ট পর্যন্ত অন্নপূর্ণার আবেদন ভেরিফিকেশনের কাজ চলবে। ১ জুন থেকে অন্নপূর্ণার আবেদনের কাজ শুরু হয়েছে। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই চলেছে আবেদন।
12
12
সরকারি সূত্রে দাবি করা হয়েছিল যে, যাঁদের আবেদনে ভুলের কারণে টাকা ঢোকেনি এখনও, তাঁদের আবেদন এডিটের অপশন দেওয়া হতে পারে। যদিও রাজ্যের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি।