বিগত সরকারের আমলে শুরু হয়েছিল 'লক্ষ্মীর ভাণ্ডার'। ক্ষমতার পালাবদলের পরেই চালু হয়েছে 'অন্নপূর্ণা যোজনা'। যে প্রকল্পের অধীনে বাংলার মহিলারা আগের তুলনায় দ্বিগুণ পরিমাণ ভাতা পান।
2
11
কিন্তু 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর টাকা মাসের শুরুতেই ঢুকত ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কখনও কখনও মাসের এক তারিখেই টাকা পেতেন সবাই। কিন্তু কেন 'অন্নপূর্ণা যোজনা'র টাকা মাসের শুরুতেই পাবেন না?
3
11
জুন ও জুলাই মাসেও প্রথম সপ্তাহের শুরুতেই 'অন্নপূর্ণা যোজনা'র দুই কিস্তির টাকা পাঠানো হয়েছিল। কিন্তু আগস্ট মাস থেকেই বদলে গিয়েছে নিয়ম। চলতি মাসে ১৭ আগস্ট থেকে ৩০০০ টাকা পেতে শুরু করবেন যোগ্যরা।
4
11
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, এবার থেকে প্রতি মাসেই দ্বিতীয় সপ্তাহে পাঠানো হবে 'অন্নপূর্ণা যোজনা'র ৩০০০ টাকা। এমনকী জুলাইয়ে যাঁদের নাম বাদ গিয়েছিল, ভেরিফিকেশনের পর অনেকেরই নাম যোগ্যদের তালিকায় যুক্ত হবে।
5
11
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, বিগত সরকার প্রকল্প চালু করার ৯ মাস পর থেকে মহিলারা সুবিধা পেতে শুরু করেন। কিন্তু বাংলার প্রথম বিজেপি সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই ভাতা দ্বিগুণ বাড়িয়ে এই প্রকল্প শুরু করেছে।
6
11
সরকারি টাকা নয়ছয় হোক, তা চান না শুভেন্দু অধিকারী। সরকারি ভাতা শুধুমাত্র যোগ্য মহিলাদের কাছেই পৌঁছে যাক, এটাই তাঁর লক্ষ্য। এর জন্যেই আবারও ভেরিফিকেশনের ওপর জোর দেওয়া হয়েছে।
7
11
মহিলাদের জন্য চালু প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে প্রচুর পুরুষ উপভোক্তার নাম। এমনকী স্বচ্ছল পরিবারের মহিলাদের নাম এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে।
8
11
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, এবার থেকে চালু হতে চলেছে 'অন্নপূর্ণা যোজনা'র আরও একটি পোর্টাল। তবে এটি শুধুমাত্র অভিযোগ জানানোর জন্য। প্রকল্পের টাকা নিয়ে কোনও অভিযোগ জানাতে চাইলে, এই পোর্টালে জানাতে পারবেন।
9
11
মাসের শুরুতেই টাকা না পেলে ঘাবড়াবেন না। ভেরিফিকেশনের কাজ শেষ হলেই সরকারের তরফে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। আগামী ৩০ আগস্ট পর্যন্ত চলবে 'অন্নপূর্ণা যোজনা'র আবেদন প্রক্রিয়া।
10
11
তবে ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশন শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। এই মাসের মধ্যেই ভেরিফিকেশন শেষ করা আবেদনগুলির পরবর্তী প্রক্রিয়া শুরু করবে সরকার।
11
11
তাই আপাতত আগামী কয়েক মাসে ভেরিফিকেশনের ওপর বিশেষভাবে জোর দেওয়া হবে। যে কারণেই মাসের দ্বিতীয় সপ্তাহে টাকা পাঠানোর প্রক্রিয়া চালাবে সরকার।