বুধবারেই লক্ষ লক্ষ অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালুও হয়েছে। অনলাইনে ফর্ম ডাউনলোড করা যাবে এই পোর্টালের মাধ্যমে।
2
15
কিন্তু বুধবার বিকেলেই অঘটন। অন্নপূর্ণা যোজনার আবেদনের পোর্টালে সার্ভার ডাউন। কেউ বর্তমানে অনলাইনে ফর্ম ডাউনলোড করতে পারছেন না।
3
15
গতকাল মঙ্গলবার থেকেই অন্নপূর্ণা যোজনার পোর্টালে ফর্ম ডাউনলোড শুরু হয়েছে। এদিকে বুধবার ওয়েবসাইট খুললেই দেখাচ্ছে সার্ভার ডাউন।
4
15
ওয়েবসাইট খুলছেই না। ওয়েবসাইটে গেলেই দেখাচ্ছে 'ইউ উইল বি ব্যাক সুন'। যা ঘিরে উদ্বেগ বাড়ছে অনেকেরই।
5
15
আজ বুধবার, ৩ জুন সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব মনোজ আগারওয়াল জানিয়েছেন, ২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩০০০ টাকা পাঠানো হয়েছে।
6
15
তবে অনেকেরই এখনও নতুন করে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণ করা হয়নি। যোগ্য মহিলারা যাঁরা এখনও ফর্ম পূরণ করেননি, তাঁদের অ্যাকাউন্টে আরও দিন কয়েক পরেই টাকা ঢুকবে।
7
15
ফর্ম পূরণ করলেই যে টাকা ঢুকবে, তা কিন্তু নয়। আগেই জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অন্নপূর্ণা যোজনার টাকা আদৌ আপনি পাবেন কিনা, কীভাবে বুঝবেন?
8
15
রাজ্য সরকারের সোশ্যাল সিকিউরিটি পোর্টাল থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ডাউনলোড করতে হবে। এই ওয়েবসাইটের নাম দেওয়া হয়েছে অন্নপূর্ণা যোজনা পোর্টাল।
9
15
অন্নপূর্ণা যোজনার পোর্টাল থেকে ফর্ম ডাউনলোড করতে হবে। তারপর সেই ফর্ম হাতে পূরণ করে, স্ক্যান করে জমা দিতে হবে অনলাইনেই।
10
15
এরপর অ্যাকাউন্টে জমা হয়েছে কি না তা জানতে রাজ্যের সোশ্যাল সিকিউরিটি পোর্টালে লগ-ইন করতে হবে।
11
15
এই পোর্টালের 'ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস' অপশনে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি, আধার নম্বর, মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস দেখা যাবে।
12
15
ফর্ম পূরণ করার পর আরেকটি গুরুত্বপূর্ণ স্টেপ রয়েছে। যেটি না হলে, আপনি যোগ্য হলেও, অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।
13
15
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে হলে ব্যাঙ্কে ডিবিটি লিঙ্ক থাকা বাধ্যতামূলক। যে অ্যাকাউন্টে আধার কার্ডের লিঙ্ক করা আছে, সেই অ্যাকাউন্টেই টাকা ঢুকবে।
14
15
অনলাইনে ফর্ম জমা দেওয়ার সময় কী কী লাগবে? প্রয়োজন আধার কার্ডের নম্বর। ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবই ও অ্যাকাউন্টের তথ্য লাগবে।
15
15
পাশাপাশি বসবাসের প্রমাণপত্র হিসাবে দরকার বিদ্যুতের বিল বা জলের বিল ও পাসপোর্ট সাইজের ছবি।