এক কোটির বেশি মহিলার দুশ্চিন্তার দিন শেষ। 'অন্নপূর্ণা যোজনা'র টাকা নিয়ে যে জল্পনা ছড়িয়েছিল, তার অবসান ঘটল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাসে।
2
9
আগস্ট মাসে এখনও লক্ষ লক্ষ মহিলা পাননি 'অন্নপূর্ণা'র ৩০০০ টাকা। কবে অ্যাকাউন্টে কড়কড়ে টাকা ঢুকবে, তার অপেক্ষায় প্রহর গুনছেন সকলেই।
3
9
গত বৃহস্পতিবারেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আগস্ট মাসের ১৭ তারিখে 'অন্নপূর্ণা যোজনা'র উপভোক্তাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকবে।
4
9
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, আগামী ১৭ আগস্টের মধ্যে গত ১০ জুলাই পর্যন্ত জমা পড়া সমস্ত আবেদনপত্রের ভেরিফিকেশন সম্পূর্ণ করা সম্ভব হবে।
5
9
তবে ১১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত জমা পড়া আবেদনগুলির ভেরিফিকেশন শেষ করতে আরও কিছুটা সময় লাগবে। এই মাসের মধ্যেই ভেরিফিকেশন শেষ করা আবেদনগুলির পরবর্তী প্রক্রিয়া শুরু করবে সরকার।
6
9
জুন ও জুলাই মাসের শুরুতেই 'অন্নপূর্ণা যোজনা'র প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছিল। জুলাইয়ে এক কোটির বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকেছিল দ্বিতীয় কিস্তির টাকা।
7
9
আগস্টে কেন দেরি হল? সরকারি সূত্রেই জানা গিয়েছে, 'অন্নপূর্ণা'র আবেদনকারীদের নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া এখনও চলছে। যোগ্য ও অযোগ্যদের তালিকা তৈরি করা হচ্ছে। সেই কারণেই খানিকটা দেরি হচ্ছে টাকা পাঠাতে।
8
9
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, এবার থেকে আর মাসের শুরুতেই নয়, প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে 'অন্নপূর্ণা'র ৩০০০ টাকা পাঠানো হবে।
9
9
অর্থাৎ প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই 'অন্নপূর্ণা যোজনা'র উপভোক্তাদের অ্যাকাউন্টে ধাপে ধাপে ঢুকবে ৩০০০ টাকা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খানিকটা স্বস্তি বেড়েছে মহিলাদের।