অন্নপূর্ণা যোজনা নিয়ে ফের সামনে এল গুরুত্বপূর্ণ খবর। সেপ্টেম্বর মাসের টাকা কবে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছবে, তা নিয়ে কাটল অপেক্ষা। ইতিমধ্যেই, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সব জল্পনার অবসান ঘটিয়েছেন।
2
8
অন্নপূর্ণা যোজনার আওতায় যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। ইতিমধ্যেই, প্রচুর মহিলা এই প্রকল্পে আবেদন করেছেন।
3
8
আর্থিক সহায়তার এই প্রকল্প নিয়ে ইতিমধ্যেই রাজ্যজুড়ে আগ্রহ তৈরি হয়েছে। নির্দিষ্ট যোগ্যতার ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই সুবিধা পাওয়ার জন্য আবেদন করেছেন।
4
8
তবে অনেকের আবেদন বাতিল হয়েছে, আবার অনেকেই প্রথম দফায় আবেদন করতে পারেননি। তবে যাঁদের সঙ্গে এরকম ঘটনা ঘটেছে তাদের কাছে ফের সুযোগ রয়েছে মাসে ৩০০০ টাকা পাওয়ার।
5
8
গত তিন মাস ধরে অন্নপূর্ণা যোজনার টাকা দিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর যোগ্যদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হবে। ওই দিনটিকেই অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
6
8
গত ৭ সেপ্টেম্বর নবান্ন থেকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তবে যাঁরা প্রথম দফায় অন্নপূর্ণায় আবেদন করতে পারেননি এবং যাঁদের আবেদন বাতিল হয়েছে তাঁদের জন্য বড় ঘোষণা করেছেন শুভেন্দু।
7
8
তিনি জানান, যাঁরা এখনও অন্নপূর্ণা যোজনায় আবেদন করেননি তাঁরা জনকল্যাণ শিবির থেকে আবেদন করতে পারবেন। আগামী নভেম্বর-ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবির বসবে। সেখান থেকে অন্নপূর্ণা যোজনায় নতুন করে আবেদন করা যাবে।
8
8
যাঁদের আবেদন বাতিল হয়েছে, তাঁদের কাছেও সুযোগ রয়েছে নতুন করে আবেদন করার। বছরের শেষে জনকল্যাণ শিবিরে নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন তাঁরা।