১ জুন থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলাপ শুরু হয়েছে। www.socialsecurity.wb.gov.in ওয়েবসাইটে তিনটি ভাষায় ফর্ম উপলব্ধ রয়েছে।
2
12
অনলাইন এবং অফলাইন দু’ভাবে ফর্ম পাওয়া গেলেও, অনলাইনে ফর্ম দেওয়ার কাজ এখনও শুরু হয়নি। অর্থাৎ, অনলাইনে এখনই আবেদন করা যাচ্ছে না।
3
12
উপরোক্ত পোর্টাল খুললে একটি পাতা খুলবে যেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর, ক্যাপচা এবং ওটিপি দিয়ে লগ ইন করতে বলা হচ্ছে।
4
12
বিষয়টি হল, এই লগ ইনের ব্যাপারটি সম্পূর্ণ সরকারি আধিকারিকদের জন্য। আবেদনকারীরা এখনই পোর্টালে আবেদন করতে পারবে না। তাই বার বার লগ ইন করার চেষ্টা বিফলে যাচ্ছে।
5
12
নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল কিছু দিন আগেই সাংবাদিকদের জানিয়েছিলেন যে, অন্নপূর্ণা যোজনার পোর্টাল তৈরির কাজ চলছে। সেই কাজ এখনও চলছে বলেই আশা করা যায়।
6
12
১ জুন থেকে ফর্ম পূরণের কাজ শুরু হয়েছে। আগামী ৯০ দিন চলবে এই ফর্ম পূরণ প্রক্রিয়া। আশা করা হচ্ছে এরই মধ্যে পোর্টাল চালু হয়ে যাবে এবং আবেদনকারীরা অনলাইনে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন।
7
12
আগামী ৩ জুন থেকে প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা শুরু করবে রাজ্য সরকার। বুধবার অবধি যে সংখ্যক উপভোক্তার নাম নথিভুক্ত হবে তাঁদের দিয়েই শুরু হবে অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার।
8
12
এরপরে প্রতি সপ্তাহে মোট কত সংখ্যক প্রাপকের নাম তালিকাভুক্ত হল তা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেবেন অগ্নিমিত্রা পাল।
9
12
প্রথমে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাঁরাই অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন।
10
12
কিন্তু পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকের তালিকায় ব্যাপক কারচুপি ধরা পড়ে। এর ফলে সকলকেই ফর্ম পূরণ করতে হবে বলে জানিয়ে দেয় রাজ্য।
11
12
তবে আপাতত অফলাইনেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে ফর্ম পূরণ করা শুরু হয়নি এখনও। পোর্টাল থেকে শুধুমাত্র ফর্ম ডাউনলোড করা যাচ্ছে। আবেদন জমা দেওয়া যাচ্ছে না।
12
12
কোনও অভারতীয় এই প্রকল্পের টাকা পাবেন না। যাঁদের নাম এসআইআরে বাদ গিয়েছে, কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেননি বা সিএএ-তে আবেদন করেননি, তাঁরা টাকা পাবেন না। এছাড়াও যাঁরা আয়কর দেন, সরকারি বা আধা-সরকারি চাকরি করেন তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না।