'অন্নপূর্ণা যোজনা'র আওতায় থাকা মহিলাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ৩০০০ টাকাও ক্রেডিটও হয়েছে। ইতিমধ্যেই, "২৮ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন মহিলা টাকা পেয়েছেন। তাদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হবে।
2
8
এখনও অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের কাজ চলছে। অনলাইন, অফলাইনে চলথছে ফর্ম পূরণের কাজ। যারা নতুন ফর্ম পূরণ করছেন তাদের ব্যাঙ্কে কবে ঢুকবে ৩০০০ টাকা? অনেকের মনেই এই প্রশ্ন বড় হয়ে উঁকি মারছে।
3
8
নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, ফর্ম পূরণের ৭-৮ দিনের মধ্যে যোগ্য আবেদনকারীর টাকা ঢুকে যাবে। অর্থাৎ, আপনি যদি যেদিন আবেদন পূরণ করবেন, সেদিন থেকে আগামী ৭-৮ দিনের মধ্যেই অ্যাকাউন্টে ৩০০০ টাকা ক্রেডিট হয়ে যাবে।
4
8
অন্নপূর্ণা যোজনার সুবিধা পেতে হলে আবেদনকারী মহিলার বয়স ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। স্থায়ী সরকারি কর্মচারী হওয়া যাবে না। সরকারি বেতন বা পেনশনভোগী হওয়া যাবে না। আয়করদাতা হওয়া যাবে না।
5
8
অন্নপূর্ণা যোজনার টাকা পেতে গেলে ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক বাধ্যতামূলক।
6
8
যারা ফর্ম পূরণ করতে পারছেন না, তাঁদের বিচলিত হওয়ার প্রয়োজন নেই। সরকারের পক্ষ থেকে লোক যাচ্ছে বাড়ি বাড়ি, তারাই আবেদনপত্র ভরতে সাহায্য করবেন, শুধু নথি সঠিক থাকলেই টাকা পাবেন।
7
8
অফলাইন ফর্মের ক্ষেত্রে একাধিক তথ্য, যেমন আবেদনকারী ও তাঁর পরিবারের আধার কার্ড, প্যান কার্ডের তথ্য, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস, পরিবারে কারা রয়েছেন, সন্তানের সংখ্যা, সন্তানের টিকাকরণ স্ট্যাটাস থেকে জমির পরিমাণ জানাতে হচ্ছে। অনলাইনের ক্ষেত্রেও একই ধরনের নথির প্রয়োজন হবে।
8
8
অফলাইন আবেদনের ক্ষেত্রে 'অন্নপূর্ণা যোজনা' পোর্টাল থেকে নিজের পছন্দের ভাষা বেছে নিয়ে ফর্ম ডাউনলোড করতে হবে (https://socialsecurity.wb.gov.in/)।