জোরকদম চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের কাজ। ১ জুন থেকে শুরু হয়েছে এই কাজ। চলবে ৯০ দিন। ইতিমধ্যেই অনেক মহিলার অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকতে শুরু করেছে।
2
12
১ জুনের হিসেব অনুযায়ী, ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল। রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ৫০ লক্ষ মহিলার কাছে টাকা পৌঁছে দেওয়া হয়েছে।
3
12
রবিবার উত্তরকন্যায় একটি সাংবাদিক বৈঠকে পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা সতর্ক করে দিয়েছেন যে, ফর্ম যাতে কোনও ভাবে কম না পড়ে।
4
12
ফর্ম পূরণের কাজ শুরু হতেই সকলের মনে একটিই প্রশ্ন উঠেছে, যে সব পরিবারে একাধিক মহিলা রয়েছেন অর্থাৎ মা-মেয়ের কিংবা শাশুড়ি, ননদ, বৌমা রয়েছেন তাঁদের কতগুলি ফর্ম পূরণ করতে হবে?
5
12
গতকাল এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন অগ্নিমিত্রা। তিনি জানিয়েছেন, একটি পরিবারে একটি ফর্ম দেওয়া হবে।
6
12
তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, প্রত্যেক মহিলার জন্য আলাদা ফর্ম পূরণ করতে হবে না। কারণ ওই ফর্মের মধ্যে একাধিক অ্যাকাউন্ট দেওয়ার জায়গা রয়েছে।
7
12
অগ্নিমিত্রা আরও জানিয়েছেন, একটি পরিবারের বিভিন্ন মহিলা যেমন শাশুড়ি, বউমা, মেয়ে, ননদ সবাই ওই একটি ফর্ম ফিলাপ করলেই হবে। চারটি আলাদা আলাদা ফর্ম নেওয়ার দরকার নেই।
8
12
১৩ পাতার ফর্মে অনেক তথ্য দিতে হচ্ছে। তা নিয়ে অনেকের মনে অসন্তোষ তৈরি হয়েছে। এই বিষয়ে মন্ত্রী জানিয়েছেন, এত কিছু জানতে চাওয়া হয়েছে তথ্য সংগ্রহের জন্য। যাতে পরবর্তীতে অন্যান্য প্রকল্পের অনুদান দিতে সুবিধা হয়।
9
12
অগ্নিমিত্রা জানিয়ে দিয়েছেন যে, যদি কারও কাছে সব তথ্য না থাকে তাহলে যতটা সম্ভব পূরণ করুন। যে সব তথ্য না থাকবে সেখানে নট-অ্যাপ্লিকেবল লিখে দেবেন।
10
12
অফলাইনের পাশাপাশি অনলাইনে ফর্ম পূরণ করা যাচ্ছে। https://socialregistry.wb.gov.in/citizen পোর্টালে গিয়ে ধাপে ধাপে ফর্ম পূরণ করে এই যোজনার জন্য আবেদন করা যাবে।
11
12
অগ্নিমিত্রা আগেই জানিয়েছেন, কোনও জটিলতা না থাকলে আবেদনের ৭-৮ দিনের মধ্যে নাম নথিভুক্ত হয়ে যাবে এবং টাকা পেতে শুরু করবেন আবেদনকারীরা।
12
12
সরকারি বা আধা সরকারি চাকরি করেন, আয়কর দেন বা সরকারি পেনশনভোগীরা এই প্রকল্পের সুবিধা পাবেন না। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে কিন্তু তাঁরা সিএএ বা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেননি, তাঁরাও টাকা পাবেন না।