'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম পূরণের কাজ চলছে জোরকদমে। লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইতিমধ্যেই প্রকল্পের টাকা ঢুকেছে।
2
11
রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম জমা দেওয়ার ৭ থেকে ৮ দিনের মধ্যে টাকা ঢুকতে শুরু করবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
3
11
মাসে মাসে ৩০০০ টাকা পাওয়ার জন্য মুখিয়ে আছেন অনেকেই। কিন্তু 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম পূরণের সময় কিছু সমস্যা দেখা দিচ্ছে।
4
11
কখনও কখনও ওয়েবসাইট ধীর গতিতে কাজ করে, কখনও সার্ভার ডাউন থাকে, কখনও সময় মতো আসে না ওটিপি। এই ধরনের সমস্যার সম্মুখীন হলে, কী কী করণীয়?
5
11
অনেকে মিলে একসঙ্গে ফর্ম জমা দেওয়ার সময় সাময়িকভাবে ওয়েবসাইট ধীর গতিতে কাজ করে। সার্ভারে চাপ পড়ে।
6
11
এই সমস্যা হলে সকালে এবং রাতের দিকে ফর্ম জমা দেওয়ার চেষ্টা করুন। ইন্টারনেট সংযোগ ঠিকঠাক কাজ করছে কিনা, তাও পরীক্ষা করে দেখে নিন।
7
11
অনেক সময় ফোনে ওটিপি আসতে দেরি হয়। সেক্ষেত্রে কিছুক্ষণ অপেক্ষা করে আবার রিসেন্ড ওটিপি অপশন ব্যবহার করুন।
8
11
আধার-সহ অন্যান্য তথ্য ভেরিফিকেশনে দেরি হচ্ছে বা আটকে যাচ্ছে অনেকের। আধার কার্ডের নম্বর, নামের বানানে ভুল আছে কিনা বারবার মিলিয়ে নিন। তথ্য ভুল থাকলেই ভেরিফিকেশন হবে না।
9
11
ফাইল আপলোডেও সমস্যা হতে পারে। সাধারণত ফাইল সাইজ বড় হলে আপলোড হয় না। সেক্ষেত্রে জেপিজি, জেপিইজি, পিডিএফ ফরম্যাটে ফাইল জমা দেওয়ার চেষ্টা করুন।
10
11
তথ্য সঠিক দেওয়ার পরেও ফর্ম সাবমিট নাও হতে পারে। সেক্ষেত্রে ফর্মের সব বাধ্যতামূলক তথ্য জমা দিয়েছেন কিনা মিলিয়ে নিন।
11
11
ফর্ম জমা দেওয়ার সঙ্গে সঙ্গেই স্টেটাস দেখায় না। স্টেটাস আপডেট হতেও দিন কয়েক সময় লাগে। সেক্ষেত্রে ভয় পাওয়ার কারণ নেই। ফর্ম জমা দেওয়ার পর অ্যাপ্লিকেশন নম্বর দিয়ে স্টেটাস চেক করুন।