প্রায় দেড় মাস অতিক্রান্ত। রাজ্য জুড়ে জোরকদমে চলছে অন্নপূর্ণা যোজনার কাজ। ইতিমধ্যেই দু’বার মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ টাকা ঢুকে গিয়েছে।
2
15
গত ১ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, ১.৬২ কোটি আবেদন এখনও পর্যন্ত জমা পড়েছে।
3
15
এর মধ্যে ১.৩ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়েছে। বাদ গিয়েছে ২৭ লক্ষ নাম। আন্ডার এনকোয়েরি রয়েছে বেশ কিছু আবেদন।
4
15
দ্বিতীয় বার টাকা না পাওয়ার পর অনেক মহিলা জায়গায় জায়গায় বিক্ষোভও দেখান। এরপরে মুখ্যসচিব মনোজ আগরওয়াল বাতিল এবং আন্ডার এনকোয়েরি বা আন্ডার প্রসেস আবেদনগুলিকে বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।
5
15
অফলাইন এবং জনকল্যাণ শিবিরে যে আবেদনগুলি জমা পড়েছে সেগুলিকে ১০ জুলাইয়ের মধ্যে পোর্টালে আপলোড করা নির্দেশও দেওয়া হয়েছে।
6
15
প্রকল্প শুরুর সময় রাজ্যের তরফে জানানো হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকরা স্বয়ংক্রিয়ভাবে অন্নপূর্ণা যোজনায় স্থানান্তরিত হয়ে যাবেন। কিন্তু পরে সরকারি তদন্তে অনেক বেনোজল ধরা পড়ায় সকলকে ফর্ম পূরণ করতে বলা হয়।
7
15
ফর্ম পূরণের সময় অনেক শর্ত বেঁধে দেওয়া হয়। সরকারি চাকুরিজীবি, পেনশনভোগী এবং পশ্চিমবঙ্গবাসী নন এমন আবেদনকারীকে টাকা দেওয়া হবে না।
8
15
কিন্তু এখানেই শেষ নয়। সরকারি যোগ্যতার তালিকা অনুযায়ী আরও এমন অনেকগুলি পেশা রয়েছে যেগুলি অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার যোগ্য নয়।
9
15
কোন কোন চাকরি করলে অন্নপূর্ণা যোজনায় নাম বাদ পড়তে পারে? যোগ্যতার শর্ত অনুযায়ী, কেন্দ্রীয় সরকারের স্থায়ী চাকরি, পশ্চিমবঙ্গ সরকারের স্থায়ী চাকরি করলে মিলবে না টাকা।
10
15
এছাড়াও, কোনও বিধিবদ্ধ সংস্থায় স্থায়ী চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থায় স্থায়ী চাকরি, পঞ্চায়েতে স্থায়ী চাকরি, পুরসভা বা পুরনিগমে স্থায়ী চাকরি করেন এমন মহিলারা যোজনার টাকা পাবেন না।
11
15
কোনও স্থানীয় প্রশাসনিক সংস্থায় স্থায়ী চাকরি, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী শিক্ষকতার চাকরি, সরকার-পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী অশিক্ষক চাকরি করেন এমন মহিলারা অযোগ্য বলে বিবেচিত হবেন।
12
15
এমনকি, উপরোক্ত ক্ষেত্রগুলি থেকে নিয়মিত পেনশন পাওয়া মহিলারাও এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না।
13
15
এর পাশাপাশি, আয়কর প্রদান করেন যে সকল মহিলা তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। এসআইআরে নাম বাদ গিয়েছে কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করেননি, বা সিএএ-তে আবেদন না করলেও মিলবে না টাকা।
14
15
স্থায়ী, চুক্তিভিত্তিক, অস্থায়ী বা অন্য কোনও ক্যাটেগরি— নিয়ে ব্যক্তিগত ক্ষেত্রে বিভ্রান্তি থাকলে সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা ও কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
15
15
https://socialregistry.wb.gov.in/ একমাত্র সরকারি পোর্টাল। এখানেই অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। আগস্ট মাস পর্যন্ত এই পোর্টালের মাধ্যমে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করা যাবে।