১ জুন থেকে রাজ্যে অন্নপূর্ণার কাজ শুরু হয়েছে। নির্বাচনী ইশতেহারে এই প্রকল্পই অন্যতম হাইলাইট ছিল বিজেপি সরকারের। সেই প্রতিশ্রুতি পূরণের কাজ চলছে।
2
11
এখনও পর্যন্ত প্রায় ১.৩ কোটি মহিলার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে রাজ্য সরকার। মোট ১.৬ কোটি আবেদন জমা পড়েছিল। বাদ গিয়েছে ২৭ লক্ষ আবেদন। সেই সকল আবেদন ফের যাচাইয়ের কাজ চলছে।
3
11
তৃতীয় কিস্তির টাকা এখনও পর্যন্ত কারও কারও অ্যাকাউন্টে ঢোকেনি। আগস্টের টাকা ধাপে ধাপে দেওয়া হবে। অনেকের আবেদন এখনও যাচাইয়ের কাজ চলছে। এমনকি যাঁরা টাকা পেয়েছেন তাঁদের নথিও ফের খতিয়ে দেখা হচ্ছে। ৩০ আগস্ট পর্যন্ত ভেরিফিকেশনের কাজ চলবে।
4
11
এর মাঝে ধাপে ধাপে টাকা ট্রান্সফার করা হবে বলে জানানো হয়েছে রাজ্যের তরফে। এই নিয়ে চিন্তা করার কিছু নেই। মাসের ১ তারিখেই যে টাকা ঢুকবে তা নয়। সারা মাস ধরেই টাকা দেওয়া হবে।
5
11
ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে সরাসরি মহিলাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
6
11
কিন্তু অনেকের আবেদন মঞ্জুর না হওয়ার পরেও ফের আবেদন করেছেন। সেই আবেদনও বাতিল করা হয়েছে। কাদের আবেদন গৃহীত হবে না একেবারেই জেনে নিন এখনই।
7
11
কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনে স্থায়ী চাকরি করলে, সরকারি পেনশনভোগী হলে টাকা পাবেন না। এছাড়াও সরকার অনুমোদিত কোনও সংস্থার কর্মী অন্নপূর্ণার টাকা পাবেন না।
8
11
পঞ্চায়েত, পৌর সংস্থা, কোনও স্থানীয় সরকারি সংস্থা, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বা অশিক্ষক কর্মী হিসাবে কাজ করেন তাঁরা কোনও ভাবেই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করতে পারবেন না।
9
11
যাঁরা আয়কর প্রদান করেন তাঁরা এই প্রকল্পে আবেদন করলেও টাকা পাবেন না। এছাড়াও নির্দিষ্ট কিছু পেশার সঙ্গে যুক্ত আবেদনকারীরা আবেদন করলেও মাসে ৩০০০ টাকা পাবেন না।
10
11
আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্বশিক্ষক, সিভিক ভলান্টিয়াররাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। বেশ কিছু সরকারি সম্মান ভাতা প্রাপক এই প্রকল্পের সুবিধা পাবেন না। মৃত, শিফটেড,ডিলিটেড বা অনুপস্থিত ভোটার, যারা এসআইআরে চিহ্নিত হয়েছেন তাঁরা টাকা পাবেন না।
11
11
এসআইআর ট্রাইব্যুনালে আপিল করেছেন অথবা ‘নাগরিকত্ব সংশোধনী আইন’ (সিএএ)-এর অধীনে আবেদন করেছেন, তাঁদের আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত টাকা পাবেন।