'অন্নপূর্ণা যোজনা'র টাকা ঢুকেছে লক্ষ লক্ষ ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অনলাইনের পাশাপাশি অফলাইনেও ফর্ম জমা করার সুযোগ রয়েছে।
2
9
১২ পাতার ফর্ম পূরণ করতে যাঁরা হিমশিম খাচ্ছেন, তাঁদের জন্যেও রয়েছে মুশকিল আসান। আজ, বৃহস্পতিবার পর্যন্ত 'জনকল্যাণ শিবির'-এ 'অন্নপূর্ণা যোজনা'র ফর্ম পূরণের প্রক্রিয়া চলবে।
3
9
'জনকল্যাণ শিবির'-এর মেয়াদ বাড়ানো হয়েছে। সকাল থেকেই এই শিবিরে লম্বা লাইন। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের সহায়তা প্রদান করতেই এই শিবির চলছে।
4
9
এখন অনেকের মনেই প্রশ্ন, জুনে ফর্ম জমা দেওয়ার পর, কবে ঢুকবে 'অন্নপূর্ণা'র ৩০০০ টাকা? এবার সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর ঘোষণা, 'যাঁরা বাকি আছেন জনকল্যাণ শিবিরে ফর্ম ফিলাপ করুন। পয়লা জুলাই থেকেই ৩০০০ টাকা করে পেয়ে যাবেন।"
7
9
তবে 'অন্নপূর্ণা'র ফর্ম পূরণের সময়েই সতর্ক থাকা প্রয়োজন। সরকারের নিয়ম অনুযায়ী, ফর্মে কোনও তথ্য ভুল থাকলে, আর সংশোধন করার সুযোগ পাবেন না।
8
9
ভুল তথ্য সহ ফর্ম জমা দিলে আবেদন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে ৩০০০ টাকা আর পাবেন না। এমনকী অন্যান্য সরকারি প্রকল্প থেকেও বঞ্চিত হতে হবে।
9
9
'অন্নপূর্ণা'র ফর্ম জমা করলেই শুধু হবে না। ব্যাঙ্কের সঙ্গে ডিবিটি লিঙ্ক থাকা প্রয়োজন। শুধুমাত্র ডিবিটি লিঙ্ক থাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টেই সরকারি প্রকল্পের টাকা ঢুকবে।