জুন থেকে মাসে মাসে ৩০০০ টাকা। ভাতা প্রতি মাসে বেড়ে ১৫০০ টাকার দ্বিগুণ। বাংলার প্রথম বিজেপি সরকারের পদক্ষেপে যারপরনাই খুশি মহিলারা।
2
10
শুরুতে 'অন্নপূর্ণা যোজনা'র ১২ পাতার ফর্ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু জানা গেছে, এই ১২ পাতার ফর্ম পূরণ করে জমা দিলেই আরও একগুচ্ছ সুবিধা পাবেন বাংলার সাধারণ মানুষ।
3
10
সরকারের তরফে জানা গেছে, ১৬ দিনে 'অন্নপূর্ণা যোজনা'য় আবেদন করেছেন ৮৯ লক্ষ ৯৪ হাজার ২১৩ জন মহিলা। এই ফর্মে পরিবারের সদস্যদের তথ্য জমা রয়েছে।
4
10
অর্থাৎ প্রায় তিন কোটি সাধারণ মানুষের তথ্য সরকারের হাতে পৌঁছেছে। যা খুঁটিনাটি পরীক্ষা করে যাচাই করছে সরকার।
5
10
সূত্রের খবর, 'অন্নপূর্ণা যোজনা'র আবেদনকারীর মাধ্যমে তাঁর পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাই পোর্টালের নামও রাখা হয়েছে ‘ফ্যামিলি লেভেল ডেটা কালেকশন পোর্টাল’।
6
10
সোশ্যাল রেজিস্ট্রি সাইটে রাজ্যের সমস্ত নাগরিকদের ডেটা জমা রাখতেই এই পদক্ষেপ করেছে সরকার। ভবিষ্যতের জন্যেও রয়েছে একগুচ্ছ পরিকল্পনা।
7
10
জানেন কি, শুধুমাত্র ৩০০০ টাকাই নয়। 'অন্নপূর্ণা যোজনা'র আবেদনকারীরা ভবিষ্যতে আরও একাধিক সরকারি প্রকল্পের সুবিধা পাবেন।
8
10
রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, "১২ পাতার ফর্ম নিয়ে অনেক আলোচনাই হচ্ছে। এগুলো ডেটার জন্য। ফর্ম ফিল-আপ না করতে পারলে যে আপনি অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না, তা কিন্তু নয়। সরকারের কর্মীরাই ফর্ম পূরণে সাহায্য করবে।"
9
10
অগ্নিমিত্রা পাল আরও জানিয়েছেন, "আগামী দিনে এমন আরও প্রকল্প নিয়ে আসছি, যার জন্য এই ডেটা আমাদের দরকার।"
10
10
অর্থাৎ আগামী কয়েক মাসের মধ্যেই বাংলার মহিলাদের জন্য ও সাধারণ মানুষের জন্য আরও একগুচ্ছ পরিকল্পনা রয়েছে সরকারের। যার জন্যেই এই ডেটা ব্যাঙ্ক তৈরি করা হয়েছে।