বুধবার নবান্ন থেকে প্রকাশিত হয়েছে বাংলার বহুকাঙ্খিত জনদরদি প্রকল্প অন্নপূর্ণা যোজনার ফর্ম। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল ফর্ম প্রকাশ করেন।
2
10
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, অনলাইন এবং অফলাইন দু’ভাবেই এই ফর্ম পূরণ করা যাবে। তিনি এও জানিয়েছিলেন যে, ফর্মটিতে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। থাকবে অনেক ক্লজ। যাতে পারিবারিক তথ্য সরকারের কাছে থাকে এবং অন্যান্য প্রকল্পের সুবিধা খুব দ্রুত প্রদান করা যায়।
3
10
এরপরেই বুধবার রাতের দিকে অগ্নিমিত্রা পাল তাঁর ফেসবুক হ্যান্ডলে পোস্ট করে জানিয়ে দেন যে কোন পোর্টাল বা ওয়েবসাইট থেকে অন্নপূর্ণা যোজনার ফর্ম পাওয়া যাবে।
4
10
পোস্টে মন্ত্রী লিখেছেন, “পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের মহিলাদের জন্য ‘অন্নপূর্ণা যোজনা’ (বা অন্নপূর্ণা ভাণ্ডার) চালু করেছে। অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত সমস্ত তথ্য এবং অ্যাপ্লিকেশন ফর্ম নীচে দেওয়া ওয়েবসাইটে পেয়ে যাবেন।”
5
10
মন্ত্রীর পোস্ট অনুযায়ী, https://socialsecurity.wb.gov.in। এই পোর্টালে গিয়ে ফর্ম ডাউনলোড করতে পারবেন উপভোক্তারা। বাংলা এবং ইংরাজি দুই ভাষাতেই ফর্ম উপলব্ধ রয়েছে।
6
10
নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে, স্বচ্ছ অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা তৈরিতে রাজ্য সরকার বদ্ধপরিকর।
7
10
তিনি জানিয়েছেন, যাঁরা আয়কর দেন তাঁরা টাকা পাবেন না। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, কিন্তু সিএএ-তে আবেদন করেননি বা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেননি তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না।
8
10
তিনি আরও, যাঁরা সরকারি বা আধা-সরকারি চাকরি করেন, নিয়মিত যাঁরা বেতন পান বা পেনশন পান, তাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না।
9
10
১ জুন থেকে শুরু হয়ে ৯০ দিন পর্যন্ত অন্নপূর্ণা যোজনার এনরোলমেন্ট প্রক্রিয়া চলবে। নবনির্বাচিত বিধায়ক এবং জেলা প্রশাসনের তরফ থেকে ফর্ম পূরণে সহায়তা করা হবে।
10
10
প্রতি সপ্তাহে কত জনের নাম অন্নপূর্ণা যোজনায় নথিভুক্ত হল, তা সাংবাদিক বৈঠক করে অগ্নিমিত্রা পাল জানিয়ে দেবেন।