হাতে ১৫ মিনিট সময় থাকলে নিজেই ঘরে বসে অন্নপূর্ণা যোজনার ফর্ম অনলাইনে পূরণ যায়। ৫ জুন থেকে অনলাইনে অন্নপূর্ণা যোজনার ফর্মপূরণ চলছে। অনেকেই সাইবার ক্যাফেতে গিয়ে ফর্মপূরণ করছেন। কিন্তু বাড়িতে ল্যাপটপ বা ডেক্সটপ থাকলে তো ভালই, না থাকলে স্মার্ট ফোন অনায়াসে করা যায় ফর্মপূরণ।
2
10
মোবাইলে সবার প্রথমে গুগল সার্চ অপশনে গিয়ে West Bengal Annapurna Bhandar online apply 2026-এ ক্লিক করুন। এরপর https://socialregistry.wb.gov.in/ লিঙ্কে ক্লিক করুন। এই লিঙ্ক থেকে সরাসরি সার্চ করতে পারেন।
3
10
এরপর Citizen/ Family Login-এ গিয়ে Access Citizen Portal-এ ক্লিক করুন। এখান থেকে নিজের রাজ্য বেছে নিন। তারপর নীচে নিজের ফোন নম্বর দিন। ক্যাপচা দিতে হবে। এরপর Request OTP করুন। আপনার মোবাইল নম্বরে OTP যাবে। এরপর Verify & Continue-এ ক্লিক করার পর পরবর্তী পেজ আসবে।
4
10
ফর্ম খুলে যাওয়ার পরে পরিবারের কর্তা (হেড অফ দ্য ফ্যামিলি) (আপনি/ বাবা/ মা/ স্বামী) কে সেই তথ্য দিন। পরিবারের প্রধানের নামের পাশাপাশি দিতে হবে তাঁর বয়স, ঠিকানা, তিনি কোন বিধানসভার ওয়ার্ডের বাসিন্দা, পার্ট নম্বর, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ডের নম্বর, ফোন নম্বর-সহ সমস্ত তথ্য। বাড়ির কতজন সদস্য, নিজের জাতি উল্লেখ থেকে সব ফিলআপ করে নিন।
5
10
ভোটার কার্ড, আধার কার্ড যেখানে ছবির দরকার হবে সেখানে ছবি তুলে আপলোড করতে হবে। আগে থেকে ছবি তোলা থাকলে, আপলোড অপশনে গিয়ে গ্যালারি থেকে সিলেক্ট করে নিন। মাথায় রাখবেন যে বক্সগুলির পাশে * মার্ক রয়েছে, সেই তথ্য দেওয়া আবশ্যিক।
6
10
অন্নপূর্ণা যোজনা জনকল্যাণমূলক কর্মসূচিতে রাজ্যের লক্ষ লক্ষ মহিলাদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সুবিধাভোগীরা সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। ৩ জুন থেকে সেই প্রকল্পের প্রথম কিস্তির ৩০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে।
7
10
আবেদনের জন্য ভোটার কার্ড অর্থাৎ এপিক নম্বর বাধ্যতামূলক করা হয়েছে। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছে, তাঁরা ট্রাইব্যুনালে আবেদন করে থাকলে সেই তথ্য দিতে হবে। কিন্তু তালিকায় নাম না থাকলে তারা আবেদনই করতে পারবেন না।
8
10
অনলাইনে আবেদনের জন্য আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড। আধারের সঙ্গে যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। এছাড়াও ইনকাম প্রুফ, পাসপোর্ট সাইজ রঙিন ফটো-সহ একাধিক তথ্য লাগবে। ফর্মে দিতে হবে? দিতে হবে পরিবারের সকল সদস্যের আধার কার্ড। বাড়ির সদস্যের মোবাইল নম্বর। সদস্যের ভোটার এপিক নম্বর। পরিবারের সকল সদস্যের জন্মতারিখ। ডিজিটাল রেশন কার্ড নম্বর। কার্ডটি কোন ধরনের সেটিও জানাতে হবে।
9
10
আবেদনপত্রে দিতে হবে পরিবারের প্রধান ও প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্কের ডিটেলস। পরিবারের নিজস্ব জমি রয়েছে কি না, মোট জমির পরিমাণ কত, তিন বা তার বেশি পাকা ঘর আছে কি না, জমির রেকর্ড, মিউটেশনের তথ্যও জমা দিতে হবে। কারও নামে চার চাকার গাড়ি থাকলে রেজিস্ট্রেশন নম্বর, গাড়ির মডেল জানাতে হবে।
10
10
আবেদনকারীকে স্বাস্থ্যবিমা থাকলে তার তথ্য দিতে হবে। প্যান ও জিএসটি, আয়ের কলামে সেই তথ্য দিতে হবে। কেউ আয়কর দেন কি না, তা জানাতে হবে স্পষ্টভাবে। প্রত্যেক সদস্যের পেশা জানাতে হবে। এসআইআর ২০২৬ সংক্রান্ত মামলা থাকলে তথ্য দিতে হবে।