'জনকল্যাণ শিবির'-এ রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ৫৪ প্রকল্পের পরিষেবা দিচ্ছে রাজ্য। চারদিন ধরেই ক্যাম্পগুলোতে উপচে পড়া ভিড়।
2
11
বুধবার দক্ষিণ ২৪ পরগনার ফলতার ফতেপুরে জনকল্যাণ শিবির পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান এখনও পর্যন্ত ১ কোটি ৫ লক্ষ মহিলার নাম অন্নপূর্ণা যোজনার জন্য নথিভুক্ত হয়েছে।
3
11
ফর্মপূরণের পর কবে আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে?
4
11
৩ জুন ২৮ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ৩ হাজার টাকা ঢুকেছে। এরপর ধাপে ধাপে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে ৩০০০ টাকা।
5
11
কিন্তু এখনও অনেকের টাকা ঢোকেনি বলেও অভিযোগ। এদিকে, এখনও পর্যন্ত ১ কোটি ৫ লক্ষ মহিলা অন্নপূর্ণা যোজনার জন্য নাম নথিভুক্ত করেছেন। তাঁদের তথ্য যাচাই করে পোর্টালে আপলোড করার কাজ চলছে।
6
11
মুখ্যমন্ত্রীর বলেছেন, "সমস্ত প্রকল্প যাতে রাজ্যবাসী কোনও রকম দুর্নীতি ছাড়াই পেতে পারে তা সুনিশ্চিত করছে এই সরকার।'
7
11
অন্নপূর্ণা যোজনায় কেন ফর্ম ছাপিয়ে, তথ্য যাচাই করে উপযুক্ত প্রাপকদের চিহ্নিত করা হচ্ছে, তার ব্যখ্যাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।
8
11
তৃণমূলের আমলে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে সাধারণ মহিলাদের ১৫০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির মহিলাদের ১৭০০ টাকা দেওয়া হত। সেই জায়গায় ‘অন্নপূর্ণা যোজনা’-য় ৩০০০ টাকার প্রতিশ্রুতি দেওয়া হয়।
9
11
কেবল মহিলাদের আর্থিক সুরক্ষাই নয়, সরকারের লক্ষ্য যে সার্বিক উন্নয়ন, তা স্পষ্ট হয়েছে মুখ্যমন্ত্রীর বাজেট-ভাবনায়। আগামী ২২ জুন পেশ হতে চলেছে নতুন রাজ্য বাজেট। এই বাজেট নিয়ে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন, শিক্ষিত চাকরিপ্রার্থী, যুবক-যুবতী এবং রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। কৃষকদের স্বার্থ সুরক্ষিত করতেও বিশেষ উদ্যোগ নিতে চলেছে নবান্ন।
10
11
অন্নপূর্ণা যোজনায় এখনও নাম নথিভুক্ত না হওয়া মহিলাদেরও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেছেন,"কোনও চিন্তা করবেন না। এখনও যাঁরা বাকি রয়েছেন, তাঁরা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম পূরণ করুন। সরকারি আধিকারিকেরা আপনাদের সাহায্য করবেন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও সহযোগিতা করা হবে।"
11
11
প্রকল্পে এখনও নাম নথিভুক্ত না হওয়া মহিলাদেরও আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু বলেছেন, 'কোনও চিন্তা করবেন না। এখনও যাঁরা বাকি রয়েছেন, তাঁরা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম পূরণ করুন। সরকারি আধিকারিকেরা আপনাদের সাহায্য করবেন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও সহযোগিতা করা হবে। ১ জুলাই ৩০০০ টাকা করে পেয়ে যাবেন।"