১ জুন থেকে চালু হবে অন্নপূর্ণা ভাণ্ডার। তার আগে পোর্টাল চালুর কথা ঘোষণা করেছিলেন পুর ও নগরোন্নয়ন এবং নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
2
12
মন্ত্রী জানিয়েছিলেন, পুরনো উপভোক্তাদের তথ্য এবং নতুন আবেদনের গতিপ্রকৃতি খতিয়ে দেখার জন্য পোর্টালটি চালু করা হবে।
3
12
পোর্টাল চালু হলেও নাম রেজিস্টার করা এবং লগ ইনের সমস্যার মুখে পড়তে হয়েছিল উপভোক্তাদের। সেই সমস্যা ধীরে ধীরে কাটছে।
4
12
নতুন আবেদনকারীরা এবং পুরনো উপভোক্তারা নিজেদের অ্যাকাউন্টের বর্তমান পরিস্থিতি জানতে চান, তারা সরাসরি https://socialsecurity.wb.gov.in/login ওয়েবসাইটে গিয়ে সমস্ত তথ্য দেখতে পাবেন।
5
12
এই পোর্টালে ক্লিক করলেই একটি লগ ইন পেজ খুলে যাবে। সেখানে যে মোবাইল নম্বর লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনের সময় দেওয়া হয়েছিল বা যে মোবাইল নম্বর নতুন আবেদনের সময় দেওয়া হয়েছিল সেটি লিখে ফেলুন।
6
12
এবার সেখানে থাকা ক্যাপচা লিখে পাসওয়ার্ড দিয়ে সাবমিট করুন। একটি ওটিপি আসবে। সেটি সাবমিট করলেই সব তথ্য দেখতে পাওয়া যাবে।
7
12
পোর্টাল চালু হওয়ার পরেই যে যান্ত্রিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল উপভোক্তাদের তা শীঘ্রই মিটে যাবে বলে জানিয়েছে প্রশাসন।
8
12
সরকারের তরফে জানানো হয়েছে, ওভারলোডের কারণে এই সমস্যা। এটি খুবই সাময়িক।
9
12
নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বদ্ধপরিকর রাজ্যের বিজেপ সরকার। অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা।
10
12
এই প্রকল্পেরও আওতায় উপভোক্তারা প্রতি মাসে ৩০০০ টাকা করে ভাতা পাবেন। টাকা দেওয়া হবে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (ডিবিটি)-এর মাধ্যমে।
11
12
প্রকল্প ঘোষণা হতেই আশঙ্কা তৈরি হয়েছিল যে, কারা এই প্রকল্পের টাকা পাবেন এবং কারা বাদ যাবেন। সেই বিষয়ে বিস্তারিত জানিয়েছে রাজ্য সরকার।
12
12
বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁরা সকলেই অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। নতুনরাও আবেদন করতে পারবেন। যাঁদের নাম ট্রাইব্যুনালে বিচারাধীন তাঁরাও পাবেন এই প্রকল্পের টাকা। যাঁদের নাম এসআইআর-এ বাদ গিয়েছে তাঁরা এই প্রকল্পের টাকা পাবেন না।