পশ্চিমবঙ্গে নতুন সরকার ক্ষমতায় আসতেই আলোচনার কেন্দ্রে মহিলাদের জন্য সমাজকল্যাণমূলক প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন তাঁরা এই প্রকল্পে টাকা পাবেন।
2
14
ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় মাইগ্রেশন বা স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। সে জন্য উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই লিঙ্ক তৈরি করা হয়েছে।
3
14
এই লিঙ্কে উপভোক্তাদের কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে ১ জুনের মধ্যে। তা না করলে প্রকল্পের টাকা নাও ঢুকতে পারে অ্যাকাউন্টে।
4
14
মঙ্গলবার প্রশাসনিক বৈঠক শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন যে, বুধবার বিকেলে অন্নপূর্ণা যোজনার ফর্ম ছাড়া হবে। অনলাইন এবং অফলাইন দু’ভাবেই আবেদন করার সুবিধা থাকবে। এই বিষয়ে বিস্তারিত বুধবারই জানানো হবে।
5
14
প্রথমে একটি সংশয় তৈরি হয়েছিল যে, কেওয়াইসি সম্পন্ন করার জন্য যে লিঙ্কটির কথা সমাজমাধ্যমে শোনা যাচ্ছিল সেটি আসল কি না। পরে উত্তর ২৪ পরগণা জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
6
14
প্রশাসনের অফিসিয়াল পোর্টাল থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, নির্দিষ্ট লিঙ্কটি জাল বা ভুয়ো নয়। রাজ্য সরকারের নির্দেশেই এটি তৈরি করা হয়েছে। যাতে কোনও ভোগান্তি ছাড়াই নথিপত্র যাচাই করে নিতে পারেন।
7
14
জেলা প্রশাসনের তরফ থেকে চালু করা অফিশিয়াল ওয়েবসাইট www.ayn24p.in –এ গিয়ে নিজেদের তথ্য যাচাই করে নিতে পারবেন। এই লিঙ্কটি উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের ওয়েবসাইট www.north24parganas.gov.in –এও রয়েছে।
8
14
কেন এই ভেরফিকেশন প্রয়োজন? রাজ্যের বিজেপি সরকার আগে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাঁদেরও অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়ার কথা ঘোষণা করেছে। এর ফলে সকলকে প্রকল্পে স্থানান্তর করা প্রয়োজন।
9
14
এই স্থানান্তরের সময়ে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, আধার কার্ডের তথ্য এবং অন্যান্য ব্যক্তিগত নথি একদম সঠিক রয়েছে কি না, তা যাচাই করে নেওয়া প্রয়োজন।
10
14
www.ayn24p.in পোর্টালটি এমন ভাবেই তৈরি করা হয়েছে, যাতে খুব সহজেই যে কেউ বাড়ি থেকেই ভেরিফিকেশন করে নিতে পারেন। প্রথমে লিঙ্কে ক্লিক করলেই একটি পেজ খুলবে।
11
14
সেখানে আপনাকে জানাতে হবে আপনি কোন পুরসভা বা পঞ্চায়েতের বাসিন্দা। এরপর আপনার ওয়ার্ড বা ব্লক নম্বর লিখতে হবে। এরপরেই আপনার যে অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো বা যে অ্যাকাউন্টটিতে ডিবিটি লিঙ্ক করা রয়েছে সেটির শেষ চার সংখ্যা লিখে ফেলুন।
12
14
সাবমিট করলেই একটি বিস্তারিত পাতা খুলবে। সেখানে আপনার লক্ষ্ণীর ভাণ্ডার আইডি দেখতে পাবেন। উপভোক্তার নাম, তাঁর বাবার নাম এবং ভেরিফিকেশন স্টেটাস কী তা দেখতে পারবেন।
13
14
যদি ভেরিফিকেশ পেন্ডিং থাকে তাহলে আধার নম্বর এবং আধার কার্ডের ছবি আপলোড করুন। এরপর আপনার এপিক বা ভোটার কার্ডের নম্বর এবং ছবি আপলোড করুন।
14
14
এরপরে আপনি সিএএ বা এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন কি না তা লিখুন। এই সব কাজ করে সাবমিট করুন। আপনার ভেরিফিকেশন সম্পন্ন হয়ে যাবে।