মঙ্গলবার অনিত ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে তাঁকে তাঁর দাদুর হাত ধরে থাকতে দেখা গিয়েছে। ছবির সঙ্গে একটি আবেগঘন বার্তাও ভাগ করেছেন অভিনেত্রী।
3
9
অনিত লিখেছেন, 'আমার জীবনের একমাত্র ভালবাসা... তুমি ক্রমে দূরে সরে যাচ্ছিলে, কিন্তু 'মাখন'কে ভুলে যাওনি। স্মৃতি যখন তোমায় সঙ্গ দিচ্ছিল না, তখনও তুমি ভালবাসাকে আঁকড়ে ধরেছিলে।'
4
9
তিনি আরও লেখেন, 'আমি তোমার স্মৃতি ও ভালবাসা, সবকিছুকে আঁকড়ে ধরে থাকব। আমাদের একসঙ্গে কাটানো সমস্ত বছরগুলো আমি মনে রাখব। একজন ভাল মানুষ হব। তোমার করা কৌতুকগুলো আমি মনে রাখব এবং সুযোগ পেলেই সেগুলো অন্যদের শোনাব। প্রতিটি অন্ধকার ঘরে আমি তোমার দয়া আর আলো ছড়িয়ে দেব। তোমার গল্পগুলো আমি সারাবিশ্বকে বলব।'
5
9
অনিত লেখেন, 'তোমার ভালবাসা আমি সঙ্গে নিয়ে চলব; তুমিই আমাকে শিখিয়েছ সবথেকে বিশুদ্ধ আর নিঃশর্ত ভালবাসা কী।'
6
9
সবশেষে অনিত লিখেছেন, 'আজ আকাশে সবচাইতে উজ্জ্বল তারাটাকে দেখলাম, আর তখনই বুঝে গেলাম তুমি কোথায় গিয়েছ। আমি তোমাকে ভালবাসি দাদু।'
7
9
প্রসঙ্গত, 'সাইয়ারা' ছবিতে অনিত একজন অ্যালজেইমার রোগীর চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সময় তিনি জানিয়েছিলেন যে তাঁর দাদু বাস্তবেও এই রোগের সঙ্গে লড়াই করছিলেন।
8
9
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমার দাদুর অ্যালজেইমার রয়েছে, আর তাই এই সিনেমাটি আমার কাছে আরও বেশি আবেগপ্রবণ ছিল। তিনি এখন এমন এক পর্যায়ে আছেন যেখানে তিনি বেশিরভাগ জিনিসই মনে রাখতে পারেন না।"
9
9
অনিতকে আগামীতে ম্যাডক ফিল্মসের হরর কমেডি ছবি 'শক্তি শালিনী'তে দেখা যাবে।