সংবাদসংস্থা মুম্বই: বলিপাড়ার অন্দরের গুঞ্জন ছিল ক্যামেরার আড়ালে অভিষেক বচ্চনের সঙ্গে রানী মুখার্জির সম্পর্ক নিয়ে। এমনকী, বচ্চন পরিবারের সঙ্গেও একাধিক বার বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছিল রানীকে। তাঁদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল বহুদূর। শোনা যায়, বিয়েও নাকি পাকা হয়েছিল তাঁদের।
2
8
কিন্তু অভিষেক-রানীর সম্পর্ক ভাঙে অমিতাভ বচ্চনের এক কাণ্ডে। হবু বউমার ঠোঁটে ঠোঁট ডুবিয়েছিলেন 'বিগ-বি'। শোনা যায় কয়েক সেকেন্ডের ওই চুমুর জন্যই নাকি অভিষেক বচ্চনের সঙ্গে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছে যায় তাঁর।
3
8
বাবাকে চুমু খেয়েছে প্রেমিকা– তা নাকি একেবারেই মেনে নিতে পারেননি অভিষেক! রেগে গিয়েছিলেন জয়া বচ্চনও।
4
8
২০০৫ সালের ৪ ফেব্রুয়ারি এক ছবি মুক্তি পায়। ছবির নাম ‘ব্ল্যাক’। পরিচালক সঞ্জয় লীলা বনসালি। ওই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন রানী ও অমিতাভ। ওই ছবিতেই চুম্বনের দৃশ্যে দেখা গিয়েছিল তাঁদের।
5
8
ছবি মুক্তি পেতেই ঝড় ওঠে সর্বত্র। ছবিতে দু’জনের অভিনয় অসামান্য, তবে অভিনয়ের থেকেও এই দৃশ্য নিয়ে আলোচনা হতে থাকে বেশি।
6
8
বলিপাড়া সূত্রে খবর, ব্যাপারটা নাকি মোটেই ভালভাবে নেননি অভিষেক। আর সেই কারণেই নাকি সম্পর্কে ছেদ পড়ে তাঁদের।
7
8
সেই ঘটনার পর হঠাৎ করেই রানীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলেন অভিষেক। পেশাগত কারণে হলেও বাবাকে চুমু খাচ্ছে প্রেমিকা! তা একেবারেই মানতে পারেননি জুনিয়র বচ্চন।
8
8
যদিও রানী, অভিষেক বা অমিতাভ এই নিয়ে কোনওদিনও মুখ খোলেননি। তবে বলিপাড়ায় আজও চর্চা চলে অমিতাভ-রানীর চুমু থেকে অভিষেক-রানীর বিচ্ছেদ নিয়ে।