সূর্যের গোচরে পকেট ফুলেফেঁপে উঠবে ৪ রাশির! ১৭ সেপ্টেম্বর থেকে শুরু কাদের 'আচ্ছে দিন'?
নিজস্ব সংবাদদাতা
১৫ সেপ্টেম্বর ২০২৬ ১৬ : ৪৪
শেয়ার করুন
1
9
১৭ সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবে সূর্য। সে স্থান বদল করতেই বাম্পার লাভ হবে একাধিক রাশির! তালিকায় আছে কারা? ছবি- সংগৃহীত
2
9
মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। চাকরিতে দায়িত্ব বাড়ার পাশাপাশি পদোন্নতি বা কর্তৃপক্ষের নজরে আসার সম্ভাবনা তৈরি হবে। ছবি- সংগৃহীত
3
9
প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে নিজের দক্ষতা প্রমাণ করতে পারবেন। কন্যা রাশিতে সূর্যের অবস্থান এই জাতকদের জন্য যোগাযোগ, কাজের পরিকল্পনা এবং দৈনন্দিন কর্মদক্ষতার ক্ষেত্রে ইতিবাচক হতে পারে। আটকে থাকা কাজ এগোতে পারে। চাকরিপ্রার্থীদের জন্যও সময়টি আশাব্যঞ্জক।ছবি- সংগৃহীত
4
9
কর্কট: অর্থনৈতিক দিক থেকে উন্নতির সুযোগ তৈরি হতে পারে। পরিবারের আর্থিক পরিস্থিতি সামলানোর ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। ছবি- সংগৃহীত
5
9
কর্মসূত্রে লাভ বা নতুন আয়ের রাস্তা খুলতে পারে। আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ বাড়তে পারে। কর্মক্ষেত্রে প্রভাব বৃদ্ধি, সম্মান লাভ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহযোগিতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। ছবি- সংগৃহীত
6
9
কন্যা: সূর্য এই রাশিতেই গোচর করবে। ফলে আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়তে পারে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ মিলবে। ছবি- সংগৃহীত
7
9
নতুন দায়িত্ব বা গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে আসতে পারে। তবে অহংকার বা অতিরিক্ত আত্মবিশ্বাস এড়ানো জরুরি। ব্যবসায়ীরাও নতুন সুযোগ পেতে পারেন।ছবি- সংগৃহীত
8
9
ধনু: কর্মজীবনে অগ্রগতির সম্ভাবনা তৈরি হতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে প্রশংসা বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়া সম্ভব। ছবি- সংগৃহীত
9
9
যাঁরা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাঁদের কাছেও নতুন সুযোগ আসতে পারে। ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। নতুন চুক্তি পেতে পারেন।ছবি- সংগৃহীত