বলিউডের ছবির ইতিহাসে অন্যতম সফল ছবিগুলোর মধ্যে অন্যতম অনিল শর্মা পরিচালিত ‘গদর: এক প্রেম কথা’। ২০০১ সালে মুক্তি পাওয়া এই ছবি ২৫ বছরে পদার্পণ করল।
2
10
আজও ‘সাকিনা’ চরিত্রটি দর্শকদের হৃদয়ে অমলিন। মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল ছবিটির সেই অভাবনীয় সাফল্যের স্মৃতি রোমন্থন করলেন।
3
10
আমিশা জানান, ‘গদর’ মুক্তির পর তিনি কেবল ভারতেই নয়, পাকিস্তানেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন।
4
10
অভিনেত্রীর কথায়, “গদরের দৌলতে পাকিস্তানে আমার বিশাল এক ফ্যানবেস তৈরি হয়েছিল। প্রচুর পাকিস্তানি নারী আমার সেক্রেটারির কাছে ফোন করতেন।"
5
10
আমিশা বলেন, "কোনওভাবে আমার নম্বর জোগাড় করে বয়স্ক মহিলারা ফোন করে বলতেন, ‘আমিশাজি, আপনারা পাকিস্তানকে কাঁদিয়ে দিয়েছেন, সাকিনার চরিত্র আমাদের কাঁদিয়েছে।"
6
10
শুধু তাই নয়, আবেগপ্রবণ হয়ে বহু পাকিস্তানি অভিভাবক তাঁদের কন্যাসন্তানের নাম ‘সাকিনা’ রেখেছেন বলেও জানান আমিশা।
7
10
তিনি বলেন, “বাবা-মায়েরা ফোন করে বলতেন, তাঁরা তাঁদের মেয়ের নাম সাকিনা রেখেছেন। তাঁরা গদরকে প্রচণ্ড ভালবাসতেন।”
8
10
ছবির সাফল্যের কথা বলতে গিয়ে আমিশা জানান, মুক্তির প্রথম দিনেই ‘গদর’ এক ঐতিহাসিক সাফল্য পেয়েছিল। তখন অভিনেতাদের ব্যস্ততা ছিল তুঙ্গে, সারাবছর পাঁচটি করে ছবি করতে হতো। ফলে ছবি যে কতটা বড় হিট হতে চলেছে, তা বোঝার মতো ফুরসতটুকুও ছিল না।
9
10
‘গদর’ ও ‘গদর ২’ মিলিয়ে যে পরিমাণ দর্শক প্রেক্ষাগৃহে গিয়েছেন, তা নাকি 'ধুরন্ধর' ও 'ধুরন্ধর ২'-কেও ছাপিয়ে গিয়েছে।
10
10
আমিশা বলেন, “সাকিনার মতো একটা চরিত্রে অভিনয়ের সুযোগ পাওয়া এবং দর্শকদের এতটা ভালবাসা পাওয়া আমার কাছে স্বপ্নের মতো।” দীর্ঘ ২৫ বছর পরও এই ছবি যে আজও মানুষের মনে একই জায়গা ধরে রেখেছে, তা ভাবলেই আমিশা নিজেকে ধন্য মনে করেন।