প্রতি বছর হাজার হাজার মানুষ অমরনাথ দর্শনে যান। এই বছরের অমরনাথ যাত্রা ৩ জুলাই থেকে শুরু হচ্ছে। চলবে ৯ অগাস্ট পর্যন্ত। আপনার কি এই বছর এই পুণ্যযাত্রায় যাওয়ার ইচ্ছে রয়েছে, তাহলে জেনে নিন রেজিস্ট্রেশনের পদ্ধতি থেকে ফিজ, সহ অন্যান্য নিয়মাবলী। ছবি- সংগৃহীত
2
11
অমরনাথ যাত্রার জন্য রেজিস্ট্রেশন শুরু হবে ১৫ এপ্রিল থেকে। যে মতো শ্রীঘ্রই রেজিস্ট্রেশন করবেন তত ভাল। কারণ এবার রোজের জন্য নির্দিষ্ট কিছু স্লট রয়েছে, সেটা পূরণ হয়ে গেলে সেদিনের জন্য আর রেজিস্ট্রেশন করা যাবে না। ছবি- সংগৃহীত
3
11
শ্রী অমরনাথ শ্রিন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে অনলাইনে রেজিস্টার করা যাবে। ছবি- সংগৃহীত
4
11
কারা কারা যেতে পারবেন অমরনাথ যাত্রায়? এবারের অমরনাথ যাত্রায় নিরাপত্তা নিশ্চিত করতে কিছু গাইডলাইন আনা হয়েছে। পূণ্যযাত্রীদের বয়স ১৩ থেকে ৭০ বছরের মধ্যে হতে হবে। ছবি- সংগৃহীত
5
11
যে মহিলারা ছয় মাস বা তার থেকে বেশি মাসের গর্ভবতী তাঁরা অমরনাথ যাত্রায় যেতে পারবেন না। কম্পালসারি হেলথ সার্টিফিকেট দেখাতেই হবে যাত্রার সময় যে আপনি ফিট। ছবি- সংগৃহীত
6
11
অমরনাথ যাত্রা শুরুর ৭ দিন আগে থেকে বুকিং বন্ধ হয়ে যাবে। দল বেঁধে অমরনাথ গেলে ৫ থেকে ৩০ জনের দলের বুকিং করা যাবে। প্রতিটি পারমিটে নির্দিষ্ট করে রুট, যাত্রার দিন উল্লেখ করা থাকবে। ছবি- সংগৃহীত
7
11
অনলাইনে রেজিস্ট্রেশন না করতে চাইলে দেশজুড়ে নির্দিষ্ট কিছু ব্যাঙ্কের ৫০০টি শাখাতেও রেজিস্ট্রেশন করা যাবে। তবে সেটা সম্পূর্ণ ভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। ছবি- সংগৃহীত
8
11
আধার ভিত্তিক বায়োমেট্রিক ইকেওয়াইসি করা হবে। কোনও টেকনিক্যাল সমস্যা হলে ম্যানুয়াল রেজিস্ট্রেশন করা যাবে। ছবি- সংগৃহীত
রেজিস্ট্রেশনের পর তীর্থযাত্রীদের জম্মু কাশ্মীরের নির্দিষ্ট কিছু সেন্টার থেকে আরএফআইডি কার্ড নিতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হবে। এই কার্ড ছাড়া ডোমেল বা চন্দনওয়ারি যেখান থেকেই যান না কেন সেখানে আটকে দেওয়া হবে। ছবি- সংগৃহীত
11
11
পহেলগাঁও থেকে গেলে অমরনাথের দূরত্ব ৪৬ কিলোমিটার। বালতাল হয়ে গেলে ১৪ কিলোমিটার। এই পথের দূরত্ব কম, কিন্তু খাড়াই পথ এবং কঠিন। ছবি- সংগৃহীত