বলিউডের প্রথম সারির অভিনেত্রী তিনি। অভিনয়ের দক্ষতা থেকে ব্যক্তিগত জীবন, সবেতেই নজর কেড়েছেন। ১৫ মার্চ তাঁর জন্মদিন। কথা হচ্ছে আলিয়া ভাটের। এই বছর তিনি ৩৩ বছরে পা দিলেন। কিন্তু অভিনেত্রীর বিষয়ে এই চমপ্রদ তথ্যগুলো কি জানেন? ছবি- সংগৃহীত
2
8
ভারতীয় নন, আলিয়া আসলে ব্রিটিশ নাগরিক? কেন? আলিয়া ভাট মহেশ ভাট এবং সোনি রাজদানের কন্যা। সোনির জন্ম ব্রিটেনে হয়েছিল, এবং তিনি ব্রিটেনের নাগরিক। ছবি- সংগৃহীত
3
8
এই জন্যই আইনি ভাবে আলিয়াকেও ব্রিটেনের নাগরিক মনে করা হয়। এমনকী তাঁর আন্তর্জাতিক পোর্টফোলিওতেও তাঁকে ব্রিটিশ অভিনেত্রী বলা হয়। গুগলে সার্চ করলে তাঁকে ব্রিটিশ ভারতীয় নাগরিক, অভিনেত্রী বলা হয়। ছবি- সংগৃহীত
4
8
আলিয়ার জন্ম তাই ভারতে হলেও, তাঁর কাছে ব্রিটিশ পাসপোর্ট রয়েছে। এই কারণেই তিনি ব্রিটিশ নাগরিক, ভারতীয় নন। ছবি- সংগৃহীত
5
8
কেবল ব্রিটেন নয়, জার্মানির সঙ্গেও নিবিড় যোগ রয়েছে আলিয়ার। আরও ভাল করে বললেন হিটলারের সঙ্গে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন তাঁর দিদিমার বাবা হিটলারের আমলে জার্মানিতে থাকতেন। ছবি- সংগৃহীত
6
8
হিটলারের কাজকর্ম এবং নাৎসি বাহিনীর বিরোধিতা করে পেপার বের করতেন। সেই কারণে তাঁকে প্রভূত অত্যাচার সইতে হয়েছিল। ছবি- সংগৃহীত
7
8
'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে বলিউডে পা রাখেন তিনি। তারপর আর তাঁকে পিছু ফিরে তাকাতে হয়নি। উপহার দিয়েছেন একের পর এক চোখ ধাঁধানো ছবি। তালিকায় 'রাজি', 'গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি', 'হাইওয়ে', ইত্যাদির মতো ছবি রয়েছে। আগামীতে 'আলফা' ছবিতে দেখা যাবে। চলতি বছরই মুক্তি পাবে ছবিটি। এছাড়া 'লাভ অ্যান্ড ওয়ার' ছবিটিও আছে। ছবি- সংগৃহীত
8
8
৩৩ বছরের জন্মদিন পরিবারের সঙ্গে বিদেশে কাটাচ্ছেন নায়িকা। হংকংয়ে রয়েছেন। তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন তাঁর ননদ। ছবি- সংগৃহীত