পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে বিমানে ভাড়ায় ফের ধাক্কা। এপ্রিলে ফের জ্বালানির দাম বাড়াচ্ছে এয়ার ইন্ডিয়া সংস্থা। যার জেরে বিমানের ভাড়াও ফের বাড়তে চলেছে।
2
9
যুদ্ধের আবহে এয়ার ইন্ডিয়া এবার অন্তর্দেশীয় ও আন্তর্জাতিক, দুই ধরনের বিমানের ভাড়াই বাড়াচ্ছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের আবহে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের আরও বেড়েছে।
3
9
অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায়, উড়ান পরিষেবাতেও বড় ধাক্কা। দূরত্বের ওপর নির্ভর করে বিমানের জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভাড়াও বাড়ানো হচ্ছে।
4
9
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগামিকাল, ৮ এপ্রিল বুধবার সকাল ৯টা থেকেই নতুন দাম কার্যকর হবে। দুই রুটেই অতিরিক্ত ফুয়েল সারচার্জ এবার বহন করতে হবে যাত্রীদের।
5
9
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, অন্তর্দেশীয় বিমানের সারচার্জ বাড়ানো হচ্ছে আগামিকাল থেকে। ৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত যাত্রীকে অতিরিক্ত ২৯৯ টাকা দিতে হবে। ৫০১-১০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত অতিরিক্ত ৩৯৯ টাকা বাড়তি খরচ হবে এবার থেকে।
6
9
১০০১-১৫০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত অতিরিক্ত ৫৪৯ টাকা দিতে হবে। ১৫০১-২০০০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত ৭৪৯ টাকা, ২০০০ কিলোমিটার দূরত্বের বেশি হলে অতিরিক্ত ৮৯৯ টাকা দিতে হবে।
7
9
আন্তর্জাতিক রুটে কত সারচার্জ বাড়ছে? এসএএআরসি এলাকায় প্রতি সেক্টরে অতিরিক্ত ২৪ ডলার অর্থাৎ ২২৩০ টাকার মতো সারচার্জ বাড়ছে। পশ্চিম এশিয়ার দেশগুলিতে প্রতি সেক্টরে অতিরিক্ত ৫০ ডলার অর্থাৎ ৪৬৫০ টাকার মতো সারচার্জ বাড়ছে।
8
9
চিন এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার (সিঙ্গাপুর ছাড়া) দেশগুলির জন্য প্রতি সেক্টরে অতিরিক্ত ১০০ ডলার অর্থাৎ ৯৩০০ টাকা সারচার্জ বাড়ানো হচ্ছে।
9
9
ইউরোপ ও ইংল্যান্ড যাত্রীদের অন্তত ১৯০৬৫ টাকা বেশি খরচ হবে। উত্তর আমেরিকা ও অস্ট্রেলিয়া যেতে প্রতি সেক্টরে ২৬০৪০ টাকা বেশি খরচ হবে। ইউরোপ, উত্তর আমেরিকা এবং অস্ট্রেলিয়ার জন্য এয়ার ইন্ডিয়ার সারচার্জ ১০ এপ্রিল থেকে কার্যকর হবে।