মোহিত সুরির 'সাইয়ারা'র মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছিল অহন পাণ্ডের। প্রথম ছবিতেই ' রোমান্টিক হিরো হিসেবে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
2
8
রাতারাতি তৈরি হয়েছিল অহনের বিশাল 'ফ্যান ফলোয়িং'। এবার সম্পূর্ণ ভিন্ন অবতারে পর্দায় হাজির হতে চলেছেন তিনি।
3
8
জানা যাচ্ছে, পরিচালক আলি আব্বাস জাফরের পরবর্তী ছবিতে তাঁকে দেখা যাবে একজন গ্যাংস্টারের ভূমিকায়। এই নতুন ও চ্যালেঞ্জিং চরিত্রের জন্য অহন ইতিমধ্যেই কঠোর পরিশ্রম ও বিশেষ প্রশিক্ষণ শুরু করেছেন।
4
8
আগেই যদিও জানা গিয়েছিল, এবার আলি আব্বাস জাফরের নায়ক হবেন অহন। তবে গ্যাংস্টারের চরিত্রে যে তাঁকে দেখবেন দর্শক, তা আশা করা যায়নি।
5
8
এই ছবির মাধ্যমে প্রায় দুই দশক পর যশরাজ ফিল্মসের সঙ্গে আবারও কাজ করতে চলেছেন অভিনেতা জিমি শেরগিল, যা দর্শকদের জন্য একটি বড় পাওনা।
6
8
ছবিটিতে অহন পাণ্ডের সঙ্গে জুটিতে দেখা যাবে শর্বরীরকে। পাশাপাশি অনুরাগ কাশ্যপের 'নিশাচী'র মাধ্যমে ডেবিউ করা আইশভরি ঠাকরে এই ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয় করবেন বলে জানা গিয়েছে।
7
8
গত ৩ এপ্রিল মুম্বইতে এই সিনেমার শুটিং শুরু হয়েছে এবং এর পরবর্তী শিডিউলের কাজ লন্ডনে হওয়ার কথা রয়েছে।
8
8
নির্মাতাদের লক্ষ্য ২০২৭ সালের শুরুর দিকে ছবিটির কাজ পুরোপুরি শেষ করা। অহনের এই ভোলবদল এবং আলি আব্বাস জাফরের পরিচালনা, সব মিলিয়ে এই ছবি নিয়ে এখন থেকেই দর্শক মহলে যথেষ্ট কৌতূহল তৈরি হয়েছে।