সারা দেশের লক্ষ লক্ষ সরকারি অবসরপ্রাপ্ত কর্মচারী ও তাঁদের পরিবার দৈনন্দিন জীবনযাপনের জন্য পেনশনের উপর নির্ভরশীল। তবে, দেশে পেনশন সংক্রান্ত বেশ কিছু নিয়মকানুন রয়েছে। আপনি কি জানেন, কোনও পেনশনভোগী যদি কয়েক মাস ধরে তাঁর পেনশন না তোলেন, তবে তাঁকে মৃত বলে গণ্য করা হয়?
2
8
এই পরিস্থিতিতে, সেই ব্যক্তির পেনশনও বন্ধ হয়ে যেতে পারে। পেনশন পুনরায় চালু করার জন্য, আপনাকে আবার পুরোনো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
3
8
অর্থাৎ, পেনশনভোগীকে নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত পেনশন তুলতে হবে। এই নিয়ম অনুযায়ী, যদি কেউ ৬ মাস বা তার বেশি সময় ধরে পেনশন না তোলেন, তাহলে তার পেনশন বন্ধ করে দেওয়া হবে।
4
8
অনেক সময়, এই তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে সরকারি নথিতে মৃত ঘোষণা করা হয় এবং তার পেনশন বন্ধ করে দেওয়া হয়।
5
8
সরকার জালিয়াতি রোধ করতে এবং রেকর্ড সঠিক রাখার জন্য এই কাজটি করে থাকে।
6
8
যদি সরকার এই কারণে কোনএও ব্যক্তির পেনশন বন্ধ করে দেয়, তবে তাঁকে আবার আবেদন করে তা চালু করতে হবে।
7
8
পেনশনের সুবিধা পুনরায় চালু করার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হয়। প্রথমে, তাঁকে তার ব্যাংক বা পোস্ট অফিসে গিয়ে নিজের জীবিত থাকার প্রমাণ দিতে হবে।
8
8
এর জন্য, সংশ্লিষ্ট অফিসে একটি জীবন শংসাপত্র জমা দিতে হবে। এটা আধার ভিত্তিক বায়োমেট্রিক সিস্টেমের মাধ্যমেও পাঠানো যেতে পারে। এর পাশাপাশি, এত দীর্ঘ সময় ধরে কেন পেনশন তোলা হয়নি, তা উল্লেখ করে একটি স্পষ্ট আবেদনও পাঠাতে হবে।