তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সম্পত্তি নিয়ে রীতিমতো হইচই রাজ্য জুড়ে। তাঁর বাসভবনের তালিকা নিয়ে আলোচনা। কোন সম্পত্তির উপর বুলডোজার চলবে, কোন সম্পত্তি নিয়ে কী হবে তা নিয়েও হইচই একপ্রকার।
2
8
তাঁর শান্তিনিকেতন বাড়ির সামনে থেকে নিরাপত্তা কমে যেতেই বহু মানুষ ভিড় জমাচ্ছেন সেখানে। তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনায় অবস্থান স্পষ্ট করা হয়েছে।
3
8
কিন্তু অভিষেকের আসলে সম্পত্তির পরিমাণ কত? তাঁর নামে কটি বাড়ি রয়েছে? ২০২৪-এর লোকসভা ভোটের আগে, হলফনামায় অভিষেক নিজের সম্পত্তির পরিমাণ যা জানিয়েছিলেন-
4
8
২০২২-২০২৩ অর্থবর্ষে অভিষেক ব্যানার্জির আয় ছিল- ৮২লক্ষ ৫৮ হাজার ৩৬০টাকা।
হাতে নগদ টাকা ছিল ৭লক্ষ ৭৩হাজার ৩৩৫টাকা।
5
8
ব্যাঙ্কে স্থায়ী আমানত সেভিং অ্যাকাউন্ট, নন ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানিস এবং কো-অপারেটিভ সোসাইটিতে থাকা অর্থের পরিমাণ যথাক্রমে, ২ লক্ষ ২৬ হাজার ১৯১, ১০ লক্ষ ৮০ হাজার ৭০২, ২২লক্ষ ৫২ হাজার ৬১২, ৪৯লক্ষ ২৪ হাজার ৪০৩টাকা এবং ৬০ হাজার টাকা।
6
8
এছাড়া এনএসএস, পোস্টাল সেভিংস, বিমা ও অন্যান্য বিনিয়োগের ক্ষেত্রে জমা আছে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। রয়েছে ৩০ গ্রাম সোনা, ৪০ গ্রাম রুপো।
7
8
মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ, ১ কোটি ২৬ লক্ষ ২০ হাজার ২০৪টাকার।
8
8
কোনও স্থাবর সম্পত্তি, গাড়ি-বাড়ি নেই অভিষেকের নামে। অন্তত ২০২৪-এর হলফনামায় উল্লেখ করা হয়েছে তেমনটাই।