আধার অত্যন্ত এক গুরুত্বপূর্ণ পরিচয়পত্র। প্রায় সব কাজেই আধার নম্বর লাগে। আর সেই সুযোগকেই কাজে লাগায় অসাধুরা।
2
6
আধারকার্ড হাতিয়ে তা ব্যবহার করে নানারকম দুর্নীতির অভিযোগ ওঠে প্রায়শই। তাই আপনার আধার কার্ড কেউ অসাধুভাবে ব্যবহার করছে কি না, তা জানা প্রয়োজন।
3
6
তাই জেনে নেওয়া যাক, অন্য কেউ লুকিয়ে আপনার আধার ব্যবহার করছেন কি না তা জানবেন কীভাবে।
4
6
এর জন্য ‘myAadhaar’ পোর্টালে ‘অথেন্টিকেশন হিস্ট্রি’ দেখার ব্যবস্থা করেছে সরকার। এই টুলের মাধ্যমে নিজের আধার কার্ডের কার্যকলাপের উপর নজর রাখা যায়।
5
6
পদ্ধতি: প্রথমেই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। যে মোবাইল নম্বরটি আধার কার্ডে লিংক করা সেটি দিয়ে লগ ইন করুন। এরপর চলে যান ‘অথেন্টিকেশন হিস্ট্রি’ অপশনে। সেখানেই বেছে নিন আপনি কতটা সময়ের কার্যকলাপ দেখতে চান। তারপরই আপনার সামনে ট্রানজাকশানের বিবরণ খুলে যাবে।
6
6
যদি দেখেন অন্য কেউ কার্ডটি ব্যবহার করছে, তাহলে কী করবেন? ১. ফোন করুন আধারের হেল্পলাইন ১৯৪৭-এ। ২. ইমেলে অভিযোগ জানাতে পারেন। আইডি- help@uidai.gov.in. এই ধরণের কার্যকলাপ থেকে বাঁচতে বায়োমেট্রিক লক করাই আদর্শ। এরজন্য আপনাকে UIDAI-এর ওয়েবসাইটে ঢুকে যেতে হবে লক/আনলক বায়োমেট্রিক সেকশনে। সেখানে ভারচুয়াল আইডি, নাম, পিন কোড দিতে হবে। এরপর রেজিস্টার্ড নম্বরে একটি ওটিপি যাবে। সেটি নির্দিষ্ট জায়গায় দিলেই কাজ শেষ।