বেতন ৮০ লক্ষ টাকা, প্রেমিক ২৫০০ টাকা চাইতেই কেন সম্পর্ক ভাঙলেন তরুণী?
নিজস্ব সংবাদদাতা
২৭ এপ্রিল ২০২৬ ১১ : ১০
শেয়ার করুন
1
11
মুম্বইয়ের ৩৬ বছর বয়সী এক তরুণী, ডেটে গিয়েছিলেন৷ তরুণীর বার্ষিক আয় প্রায় ৮০ লক্ষ টাকা। তৃতীয় ডেটে গিয়েছিলেন তরুণী৷ ৫০০০ টাকা বিল হয় রেস্তোরাঁতে। রেস্তোরাঁর বিলের অর্ধেক অর্থাৎ ২৫০০ টাকা ওই যুবক তরুণীকে দিতে বলেছিলেন তাই তরুণী যুবককে প্রত্যাখ্যান করেন৷
2
11
জানা গিয়েছে, একটি নামজাদা ঘটকালি সংস্থার মাধ্যমে ওই তরুণী ও যুবকের আলাপ হয়। প্রথম দুটি ডেটে যুবক নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে রেস্তোরাঁর পুরো বিল মিটিয়েছিলেন।
3
11
কিন্তু তৃতীয় ডেটে ঘটে ছন্দপতন। সে দিন রেস্তোরাঁর মোট বিল দাঁড়ায় ৫,০০০ টাকা। যুবক তরুণীকে প্রস্তাব দেন বিলটি দু’জনের মধ্যে সমান ভাগে, অর্থাৎ ২,৫০০ টাকা করে ভাগ করে নেওয়ার জন্য। ভাইরাল হওয়া পোস্ট অনুযায়ী, এই কথা শুনে তরুণী কেবল মুচকি হাসেন এবং সেখান থেকে চলে যান।
4
11
পরদিন সকালে তিনি ডেটিং অ্যাপের সংশ্লিষ্ট কর্মকতাকে ফোন করে স্পষ্ট জানিয়ে দেন যে, আর ওই যুবকের সঙ্গে সম্পর্ক এগোতে চান না এবং ভবিষ্যতে দেখা করবেন না।
5
11
নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তরুণী বলেন, “এখানে টাকার কোনও বিষয় নেই। আমি যথেষ্ট ভালো রোজগার করি। ৫,০০০ টাকা কেন, ওই বিল আমি অনায়াসে দশবার মেটাতে পারতাম।
6
11
কিন্তু আমার মনে হল, ও যেন হিসাব কষছে যে আমার পিছনে টাকা খরচ করাটা ওর জন্য আদৌ লাভজনক কি না! যে মানুষটা এখন থেকেই এমন হিসেবি মানসিকতা পোষণ করে, তার সঙ্গে আমি সারা জীবন কাটাতে পারব না।”
7
11
সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই নেটিজ়েনরা দু’ভাগে বিভক্ত হয়ে যান। একদল তরুণীর কড়া সমালোচনা করেন। তাঁদের মতে, মেয়েরা সব সময় সমানাধিকারের কথা বললেও পকেট থেকে টাকা দেওয়ার সময় পিছিয়ে যান।
8
11
এক ব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “আমরা নারী‑পুরুষের সমানাধিকার চাই, কিন্তু ঠিক তখনই যখন সেটা আমাদের সুবিধার্থে কাজ করে! আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার পরেও বিল মেটানোর কথা বললে এঁরা অপমানিত বোধ করেন।”
9
11
অপর একজন যুবকের পক্ষ নিয়ে মন্তব্য করেন, “ভাগ্যিস ছেলেটি বেঁচে গিয়েছে! যে মেয়ে নিজে থেকে ২,৫০০ টাকা দিতে পারে না, সে ভবিষ্যতে কী সমর্থন জোগাবে?”
10
11
তবে তরুণীর পাশে দাঁড়িয়েছেন বহু মানুষও। তাঁদের যুক্তি, তরুণীর এই সিদ্ধান্ত একেবারেই সঠিক এবং এখানে টাকা নয়, বরং মানসিকতা ও উদ্দেশ্যটাই আসল।
11
11
এক নেটিজ়েনের মতে, “এখানে বিষয়টা ২,৫০০ টাকার নয়, দু’বার ডেটে যাওয়ার পর যুবকের মানসিকতার পরিবর্তনের। কেউ যদি সম্পর্কের শুরুতেই এমন হিসাব‑নিকাশ করতে বসে, তবে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি সম্পর্কে সে কেমন আচরণ করবে, সেটাই বড় ইঙ্গিত।” আধুনিক যুগের সম্পর্কে আর্থিক লেনদেন ও মানসিকতার মেলবন্ধন নিয়ে এই ঘটনা নতুন বিতর্কের জন্ম দিয়েছে।